শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসে মুসলমানদের মদিনায় হিজরতের ঘটনার সাদৃশ্য রয়েছে। হিজরত শব্দের অর্থ দেশত্যাগ। হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মুসলমানরা ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় গমন করেন। যা ইতিহাসে হিজরত নামে পরিচিত। ৬১০ খ্রিস্টাব্দে মহানবি (সা.) নবুওয়ত লাভ করে ইসলাম প্রচার শুরু করলে মক্কার শাসকগোষ্ঠী তার ওপর এবং নব্য মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করে।কুরাইশদের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। একপর্যায়ে কুরাইশরা হযরত মুহাম্মদ (সা.) এবং নব মুসলিমদের শিয়াবে আবি তালিবে বন্দি করে রাখে। অতঃপর কুরাইশদের অত্যাচার চরম সীমা অতিক্রম করলে এবং কুরাইশ নেতৃবর্গ কর্তৃক তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হলে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মুসলমানদের সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। উদ্দীপকের ফিলিস্তিনে ইসরায়েলি সেনা কৃর্তক অত্যাচার, নির্যাতন, লুন্ঠন ও ঘরবাড়ি পোড়ানোর শিকার হতে প্রায় দশ লাখ ফিলিস্তিনি বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। বিভিন্ন সংস্থা মানবিক কারণে ফিলিস্তিনিদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক গোষ্ঠীও তাদের মধ্যে ত্রাণ বিতরণ করছে। উদ্দীপকের ঘটনার সাথে মুসলমানদের মদিনার হিজরতের ঘটনার' সাদৃশ্য লক্ষণীয়। কেননা ফিলিস্তিনিদের মতো মতো মুসলমানগণও অত্যাচার আর নির্যাতনের শিকার হয়ে মদিনায় হিজরত করে। সুতরাং উল্লিখিত ঘটনার সাথে মুসলমানদের মদিনায় হিজরতের ঘটনার মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যা…

উদ্দীপক

ফিলিস্তিনে ইসরায়েলি সেনা কৃর্তক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন ও ঘরবাড়ি পোড়ানোর শিকার হতে প্রায় দশ লাখ ফিলিস্তিনি বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। বিভিন্ন সংস্থা মানবিক কারণে ফিলিস্তিনিদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক গোষ্ঠীও তাদের মধ্যে ত্রাণ বিতরণ করছে।

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025

উত্তর

কুরাইশ শব্দের অর্থ বণিক বা সওদাগর।

উত্তর

৬২০ খ্রিস্টাব্দে আল্লাহর নৈকট্যলাভের জন্য মহানবি (সা.)-এর ঊর্ধ্বলোকে গমনকে মেরাজ বলা হয়। মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বলোকে গমন। মেরাজ রাসুল (সা.)-এর জীবনের বিস্ময়কর ও অলৌকিক ঘটনা। ৬২০ খ্রিষ্টাব্দের রজব মাসের ২৭ তারিখে নিশীথে হযরত মুহাম্মদ (সা.) বোরাক নামক স্বর্গীয় বাহনে আরোহণ করে কাবাগৃহ থেকে জেরুজালেম এবং সেখান থেকে মানুষের জ্ঞানের অতীত উর্ধ্বলোকে গমন এবং আল্লাহর নৈকট্য বা দিদার লাভ করেন। এ ঘটনা ইসলামের ইতিহাসে মেরাজ নামে অভিহিত। এ সময় তিনি আল্লাহর দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ প্রাপ্ত হন।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসে মুসলমানদের মদিনায় হিজরতের ঘটনার সাদৃশ্য রয়েছে। হিজরত শব্দের অর্থ দেশত্যাগ। হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মুসলমানরা ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় গমন করেন। যা ইতিহাসে হিজরত নামে পরিচিত। ৬১০ খ্রিস্টাব্দে মহানবি (সা.) নবুওয়ত লাভ করে ইসলাম প্রচার শুরু করলে মক্কার শাসকগোষ্ঠী তার ওপর এবং নব্য মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করে।কুরাইশদের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। একপর্যায়ে কুরাইশরা হযরত মুহাম্মদ (সা.) এবং নব মুসলিমদের শিয়াবে আবি তালিবে বন্দি করে রাখে। অতঃপর কুরাইশদের অত্যাচার চরম সীমা অতিক্রম করলে এবং কুরাইশ নেতৃবর্গ কর্তৃক তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হলে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মুসলমানদের সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। উদ্দীপকের ফিলিস্তিনে ইসরায়েলি সেনা কৃর্তক অত্যাচার, নির্যাতন, লুন্ঠন ও ঘরবাড়ি পোড়ানোর শিকার হতে প্রায় দশ লাখ ফিলিস্তিনি বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। বিভিন্ন সংস্থা মানবিক কারণে ফিলিস্তিনিদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক গোষ্ঠীও তাদের মধ্যে ত্রাণ বিতরণ করছে। উদ্দীপকের ঘটনার সাথে মুসলমানদের মদিনার হিজরতের ঘটনার' সাদৃশ্য লক্ষণীয়। কেননা ফিলিস্তিনিদের মতো মতো মুসলমানগণও অত্যাচার আর নির্যাতনের শিকার হয়ে মদিনায় হিজরত করে। সুতরাং উল্লিখিত ঘটনার সাথে মুসলমানদের মদিনায় হিজরতের ঘটনার মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনা আনসার ও মুহাজির সম্প্রদায়কে নির্দেশ করে। তাদের মধ্যে সম্পর্ক ছিল খুব মধুর ও সম্প্রীতিপূর্ণ। উদ্দীপকের ঘটনা তথা হিজরত মুহাজির ও আনসারদের ভূমিকার প্রতি ইঙ্গিত বহন করে। ৬২২ খ্রিস্টাব্দে মহানবি (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের পর থেকে মদিনাবাসী আনসার উপাধিতে পরিচিতি হয়ে উঠেন। হযরত মুহাম্মদ (সাঃ) মক্কা থেকে আগত মুসলিমদের 'মুহাজির' এবং মদিনার মুসলিমদের 'আনসার' উপাধিতে ভূষিত করেন। আনসারগণ মুহাজিরদের ধনসম্পদ, বাসস্থান এমনকি একাধিক স্ত্রী থাকলে তাকে তালাক দিয়ে মুহাজির ভাইকে দিয়ে অনন্য নজির গড়েছেন। প্রত্যেক আনসারের সাথে একজন মুহাজিরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা হয়। মুহাজির আনসার ভাই ভাই হিসেবে স্বীকৃতি লাভ করে। এতে ধনসম্পদ, উত্তরাধিকারিত্ব, আয়-ব্যয় ইত্যাদি সমভাবে বণ্টিত হতে থাকে। ইমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে প্রত্যেক মুসলিম ভাই ভাই হিসেবে অনন্য মর্যাদা লাভ করে। পবিত্র কুরআন শরিফের ৪ : ৩৩নং আয়াত দ্বারা মুহাজিরদের আনসারদের সম্পত্তিতে অংশ নির্ধারিত হয় এবং ৫৯ : ৯নং আয়াত দ্বারা আনসারদের সফলতার বিষয়ে প্রশংসা করা হয়েছে। তবে পরবর্তীতে আনসারদের সম্পদে মুহাজিরদের অংশ নির্ধারণ রহিত হয়ে যায়। উপরিউক্ত বর্ণনার আলোকে স্পষ্ট বলা যায়, মক্কা থেকে আগত মুহাজির মুসলিমদের আনসার মুসলিমরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে। তারা ইসলামের ভ্রাতৃত্বের সম্পর্কে বলিয়ান হয়েছিল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।