জয় লাভের জন্য "যুদ্ধ কৌশল মুখ্য ভূমিকা পালন করে" পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জয় লাভের জন্য যুদ্ধ কৌশল মুখ্য পালন করে- মন্তব্যটি যথার্থ।কেননা সব সময় শক্তি দিয়ে যুদ্ধে জেতা যায় না বরং নানা কৌশল অবলম্বন করতে হয়। যেমন উদ্দীপকের মতো অভিনব রণকৌশল আমরা খন্দকের যুদ্ধে দেখতে পাই। এ কৌশলের জন্য মুস্লমানরা জয়ী হয়। খন্দক যুদ্ধে কুরাইশদের সম্মিলিত বাহিনীর মোকাবিলা করা ছিল দুঃসাধ্য। এতে প্রচুর রক্তপাত হতো এবং জানমালের ব্যাপক ক্ষতি হতো। খন্দক বা পরিখা তৈরির মাধ্যমে রক্তপাত এড়ানো সম্ভব হয় এবং জানমালের ক্ষতি হতে রক্ষা পায়। পরিখা তৈরির মাধ্যমে। শত্রুর মোকাবিলা করায় কৌশলটি ছিল তৎকালীন আরবদের নিকট সম্পূর্ণ নতুন এক কৌশল। ফলে আক্রমণকারী কাফিররা পরিখা অতিক্রম করার মতো বুদ্ধি ও সাহস হারিয়ে ফেলে। তাদের মনোবল নষ্ট হয়ে। তারা যে উৎসাহ-উদ্দীপনা ও স্বপ্ন জয়ের লক্ষ্য নিয়ে মদিনায় আসে পরিখা দেখে তাদেরকে সে উৎসাহ-উদ্দীপনা চুপসে যায় এবং স্বপ্ন জয়ের আকাঙ্ক্ষা শুরুতেই হোঁচট খায়। পরিখা খননের কারণে মক্কার কাফিরদের সম্মিলিত বাহিনী ২৭ দিন অবরোধ শেষে ব্যর্থ মনোবল হারিয়ে ফিরে যায়। এজন্য তাদের ঐক্যজোটে ভাঙন সৃষ্টি হয় এবং কুরাইশদের সামরিক শক্তি হ্রাস পায়। খন্দকের যুদ্ধের পর মুহাম্মদ (সা.)-এর পদমর্যাদা বৃদ্ধি পায়। কেননা মদিনাকে রক্ষা করায় মদিনাবাসী একে একচ্ছত্র অধিপতি হিসেবে সম্মান প্রদর্শন করেছিল। তাই সবসময় শক্তি আর অস্ত্র দিয়ে যুদ্ধে জয় লাভের নিশ্চয়তা দেওয়া যায় না বরং নতুন এবং শত্রুর অজানা রণকৌশল গ্রহণ করে যুদ্ধে জয়ী হওয়া যায়।পরিশেষে বলা যায়, রণকৌশল যুদ্ধ জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা খন্দকের যুদ্ধে দেখতে পাই।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
জয় লাভের জন্য "যুদ্ধ কৌশল মুখ্য ভূমিকা পালন করে" পাঠ্যবইয়ের আলোকে ব…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর