পলাশীর যুদ্ধের সাথে মহানবির (স.) জীবনে সংঘটিত কোন যুদ্ধের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: পলাশীর যুদ্ধের সাথে মহানবির (সা.)-এর জীবনে সংঘটিত ওহুদের যুদ্ধের সামঞ্জস্য রয়েছে।৬২৪ খ্রিষ্টাব্দে সংঘটিত বদরের যুদ্ধে পরাজয়ের মাত্র ১ বছর পরই ৬২৫ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশরা আবার মক্কা আক্রমণ করলে ওহুদের যুদ্ধ সংঘটিত হয়। কুরাইশদের আক্রমণের সংবাদে মহানবি (সাঃ) ১০০০ সাহাবি নিয়ে কুরাইশদের প্রতিরোধ করার জন্য রওয়ানা হন।পথিমধ্যে কুখ্যাত মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ অনুচরসহ মুসলিম বাহিনী' থেকে সরে দাঁড়ায়। ফলে মহানবি (সা.) মাত্র ৭০০ সৈন্য নিয়ে ৩,০০০ সৈন্যের কুরাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করেন। কুরাইশরা মূলত বদর যুদ্ধে পরাজয়, মুসলমানদের প্রতি প্রতিহিংসা, নারীদের কুমন্ত্রণা ও আবু সুফিয়ানের বর্বর মানসিকতার জন্য মদিনা আক্রমণ করে। অতঃপর ৬২৫ খ্রিস্টাব্দের ২১ মার্চ ওহুদের প্রান্তরে উভয় বাহিনী পরস্পর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং মুনাফিকদের বিশ্বাসঘাতকতা ও মুসলিম সৈন্যদের গনিমতের প্রতি লোভের কারণে দুর্ভাগ্যবশত মুসলমানগণ এ যুদ্ধে পরাজিত হয়। উদ্দীপকের পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের নিকট পরাজিত হন। তাই ইতিহাসবিদরা বলেন, পলাশীর যুদ্ধ খুব বিশাল পরিসরে না হলেও এর তাৎপর্য সুদূরপ্রসারী। যা ওহুদের যুদ্ধের ফলাফলের পার্থক্য নির্ণয় করে। অতএব পলাশীর যুদ্ধে স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলে বাংলার স্বাধীনতার সূর্য অন্তমিত হয় কিন্তু ওহুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হলেও তারা এ শিক্ষা কাজে লাগিয়ে নতুন উদ্দমে রাজ্য বিজয় করে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
পলাশীর যুদ্ধের সাথে মহানবির (স.) জীবনে সংঘটিত কোন যুদ্ধের সামঞ্জস্য…
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর