জামিল সাহেবের চরিত্রে মহানবি (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্যের কোন কোন দিকটি অনুপস্থিত? বিশ্লেষণ কর।
উত্তর: জামিল সাহেবের চরিত্রে মহানবি (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্যের নারীর প্রতি সম্মানবোধ ও মিতব্যয়িতার দিকটি অনুপস্থিত। উদ্দীপকের ঘটনা-২-এ পরিলক্ষিত হয়, জামিল সাহেব তার স্ত্রীর সাথে প্রায়শই খারাপ আচরণ করেন। তিনি মেয়েকে একজন অযোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়ে পণ হিসেবে অনেক টাকা-পয়সা নেন এবং নিজের বিলাসিতায় উক্ত অর্থ ব্যয় করেন। যা মহানবি (সা.)-এর নারীর প্রতি সম্মান ও মিতব্যয়িতার বিপরীত। মহানবি (সা.) নারীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি পিতৃপ্রধান সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করলেও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে, "স্ত্রীর ওপর স্বামীর যেরূপ অধিকার আছে, স্বামীর ওপর স্ত্রীরও সেরূপ অধিকার আছে।" (সূরা বাকারা, ২২৮) ইসলাম পূর্ব যুগে কন্যাসন্তান জন্ম দেওয়াকে সমাজে অভিশপ্ত ও লজ্জাকর মনে করা হতো। তাই মুহাম্মদ (সা.) ঘোষণা করেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত।" তিনি তাদেরকে পিতা ও স্বামীর সম্পদের উত্তরাধিকার এবং বিবাহে মতামত প্রকাশের স্বাধীনতা দেন। তিনি নারীদের জন্য পর্দা প্রথা চালু করে পরকীয়া, নারী-পুরুষের অবাধ মেলামেশা, ব্যভিচার দূর করে সমাজে নারীকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। তাছাড়া মহানবি (সা.) প্রয়োজনের অতিরিক্ত অর্থ অপচয় করতে নিষেধ করেছেন। তিনি বিলাসিতা না করে মিতব্যয়ী জীবন যাপনের কথা বলেছেন। তিনি বলেন, "অপচয়কারী শয়তানের ভাই।"
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
জামিল সাহেবের চরিত্রে মহানবি (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্যের কোন কোন…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর