শেয়ারFacebookWhatsApp

সংখ্যাবিচারে উদ্দীপকের বিজয়ী দলের সাথে মক্কা বিজয়ী মুসলমানদের সামঞ্জস্য ব্যাখ্যা কর।

উত্তর: সংখ্যাবিচারে উদ্দীপকের বিজয়ী ছাত্রসমাজের সাথে মক্কা বিজয়ী মুসলমানদের সামঞ্জস্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, ৫ আগস্ট ২৪ বাংলাদেশের মানুষ অন্যরকম এক বিজয় দেখে। স্বৈরাচার বিরোধী অসংখ্য মানুষের ঢল ক্ষমতাসীনদের পালিয়ে যেতে বাধ্য করে। যার সাথে মুসলমানদের মক্কা বিজয়ী দলের সংখ্যাগত সামঞ্জস্য রয়েছে। ৫ আগস্ট যেমন অগণিত মানুষ রাস্তায় নেমে আসে। মানুষের ঢলে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। তেমনি মহানবি (সা.) একদা যেখান থেকে নিঃসঙ্গ বিতাড়িত হয়েছিলেন সেখানে ১০ হাজার সৈন্য নিয়ে মক্কা বিজয়ে বের হন। পথিমধ্যে বনি সুলাইমান গোত্রের ৭০০ বা ১০০০ এবং বনি মুযাইনার গোত্রের ১০০০ লোক মহানবি (সা.)-এর কাফেলায় যোগ দেয়। মহানবি (সা.) মক্কা হতে ছয় মাইল দূরে 'মাররুম' নামক স্থানে যাত্রা বিরতি দিয়ে সেখানে ইফতারের উদ্দেশ্যে শিবির স্থাপন করেন। সেই রাতে কুরাইশ নেতা আবু সুফিয়ান ও তার দুই জন সহচর মুসলিম শিবিরের নিকটবর্তী হলে হযরত উমর (রা.)-এর হাতে ধরা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফলে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মুসলমানগণ মক্কায় প্রবেশ করেন। মক্কা নগরে প্রবেশের পর মহানবি (সা.) তাঁর সাহাবিদের নিয়ে কাবা ঘরের চারদিকে সাতবার প্রদক্ষিণ করেন। এরপর কাবাঘরের ভেতর থেকে ৩৬০টি মূর্তি বাইরে ফেলে দেন। মক্কার সকল মানুষ বের হয়ে আসে. এবং মহানবি (সা.)-এর মহানুভবতায় দলে দলে ইসলাম গ্রহণ করেন। মক্কা থেকে অনাচার-পাপাচার বিতাড়িত হয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

সংখ্যাবিচারে উদ্দীপকের বিজয়ী দলের সাথে মক্কা বিজয়ী মুসলমানদের সামঞ্…

উদ্দীপক

৫ আগস্ট ২৪ বাংলাদেশের মানুষ অন্যরকম এক বিজয় দেখল। স্বৈরাচার বিরোধী অসংখ্য মানুষের ঢল ক্ষমতাসীনদের পালিয়ে যেতে বাধ্য করল অথচ দু'বছর আগেও মানুষ ভাবতে পারেনি যে, এমনটা সম্ভব। রাষ্ট্র ৩-৪ দিন সরকারবিহীন থাকল। তারপরও বিজয়ীদের - পক্ষ থেকে কোন রক্তপাত হলো না, ধ্বংসলীলা হলো না, বরং জীবন-সম্পদ রক্ষায় সকলে স্বতঃস্ফূর্ত এগিয়ে এলো। সর্বত্র বিজয় ও মানবতার পতাকা পতপত করে উড়তে থাকল।

Dhaka · 2025

উত্তর

ফাতহুম মুবিন অর্থ সুস্পষ্ট বা প্রকাশ্য বিজয়।

উত্তর

খালিদ বিন ওয়ালিদ আরবের বিখ্যাত যোদ্ধা ও রণনিপুণ সেনাপতি ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি, কাফিরদের পক্ষে উহুদ যুদ্ধে যোগদান করে মুসলমানদের জন্য বিপর্যয় তৈরি করেছিলেন। ইসলাম কবুলের পর তিনি সকল যুদ্ধেই অংশগ্রহণ করেছেন এবং তাঁর নেতৃত্বে সংঘটিত যুদ্ধগুলোর বিজয় ছিল সুনিশ্চিত। বীরত্বের জন্য তিনি সাইফুল্লাহ উপাধি লাভ করেন। তাই তিনি ইতিহাসে এত বিখ্যাত।

উত্তর

সংখ্যাবিচারে উদ্দীপকের বিজয়ী ছাত্রসমাজের সাথে মক্কা বিজয়ী মুসলমানদের সামঞ্জস্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, ৫ আগস্ট ২৪ বাংলাদেশের মানুষ অন্যরকম এক বিজয় দেখে। স্বৈরাচার বিরোধী অসংখ্য মানুষের ঢল ক্ষমতাসীনদের পালিয়ে যেতে বাধ্য করে। যার সাথে মুসলমানদের মক্কা বিজয়ী দলের সংখ্যাগত সামঞ্জস্য রয়েছে। ৫ আগস্ট যেমন অগণিত মানুষ রাস্তায় নেমে আসে। মানুষের ঢলে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। তেমনি মহানবি (সা.) একদা যেখান থেকে নিঃসঙ্গ বিতাড়িত হয়েছিলেন সেখানে ১০ হাজার সৈন্য নিয়ে মক্কা বিজয়ে বের হন। পথিমধ্যে বনি সুলাইমান গোত্রের ৭০০ বা ১০০০ এবং বনি মুযাইনার গোত্রের ১০০০ লোক মহানবি (সা.)-এর কাফেলায় যোগ দেয়। মহানবি (সা.) মক্কা হতে ছয় মাইল দূরে 'মাররুম' নামক স্থানে যাত্রা বিরতি দিয়ে সেখানে ইফতারের উদ্দেশ্যে শিবির স্থাপন করেন। সেই রাতে কুরাইশ নেতা আবু সুফিয়ান ও তার দুই জন সহচর মুসলিম শিবিরের নিকটবর্তী হলে হযরত উমর (রা.)-এর হাতে ধরা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফলে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মুসলমানগণ মক্কায় প্রবেশ করেন। মক্কা নগরে প্রবেশের পর মহানবি (সা.) তাঁর সাহাবিদের নিয়ে কাবা ঘরের চারদিকে সাতবার প্রদক্ষিণ করেন। এরপর কাবাঘরের ভেতর থেকে ৩৬০টি মূর্তি বাইরে ফেলে দেন। মক্কার সকল মানুষ বের হয়ে আসে. এবং মহানবি (সা.)-এর মহানুভবতায় দলে দলে ইসলাম গ্রহণ করেন। মক্কা থেকে অনাচার-পাপাচার বিতাড়িত হয়।

উত্তর

৬৩০ খ্রিষ্টাব্দে মক্কা বিজয় পরবর্তী সময়ে বিজয়ী মুসলমানগণ কোনো রক্তপাত করেননি, কোনো লুণ্ঠন করেননি। তারা চরম শত্রুকেও ক্ষমা করে দিয়েছে। তারা কাবার অভ্যন্তরে প্রবেশ করে 'আল্লাহু আকবার' ধ্বনি দিতে থাকেন। সাহাবিরা কাবার ৩৬০টি মূর্তি বাইরে নিয়ে এসে ভেঙে ফেলে দিলেন। কাবা শরিফ পরিষ্কার-পরিচ্ছন্ন করে নামাজের জন্য তৈরি করা হয়। হযরত বেলাল (রা.) আজান দেন। সকলেই মহাআনন্দে জামাতের সাথে নামায আদায় করেন। কুরাইশরা দূর থেকে এ স্বর্গীয় দৃশ্য দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। মক্কা বিজয়ের দিন ছিল ক্ষমা ও দয়ার দিন। এত ত্যাগ, এত কষ্ট, এত বঞ্চনা সত্ত্বেও মহানবি (সা.) ও মুহাজিরগণ মক্কার কুরাইশদের ক্ষমা ঘোষণা করেন। কুরাইশদের অভয় দেওয়া হয় তারা যেন মুসলমানদের ভয়ে পালিয়ে না যায়। মক্কার নাগরিকগণ ভীতসন্ত্রস্ত অবস্থায় তাদের দীর্ঘদিনের অত্যাচার জুলুমের পরিণাম চিন্তা করছিল। তাদের স্বাভাবিক ধারণার বিপরীতে ক্ষমা ঘোষণা করা হয়। মহানবি (সা.) বলেন, "আজ তোমাদের প্রতি কোনো প্রকার ভয়ভীতি, তিরস্কার-ভর্ৎসনা প্রয়োগ করা হবে না। কারও ওপর কোনো অভিযোগ নেই, তোমাদের সকলকে ক্ষমা করা হলো।" মক্কা বিজয়ে ১০ (দশ) হাজার সাহাবি অংশগ্রহণ করেছিল। তাঁরা জানত যে ইসলামে পরদ্রব্য হরণ করা হারাম। অহংকার করা, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সাহাবিগণ ইসলামের আদর্শ ধারণ করে কেউ মক্কাবাসীর ধনসম্পদে হাত দেয়নি, কোনো নারী ধর্ষিত হয়নি। উদ্দীপকের বিজয়ীদের পক্ষ থেকে যেমন কোনো রক্তপাত হলো না, ধ্বংসলীলা হলো না, বরং জীবন-সম্পদ রক্ষায় সকলে স্বতঃস্ফূর্ত এগিয়ে এলো। সর্বত্র বিজয় ও মানবতার পতাকা পতপত করে উড়তে থাকল। তেমনি মক্কা বিজয়ের পর কোনো রক্তপাত হলো না, ধ্বংসলীলা হলো না, ইসলামের পতাকা পতপত করে উড়ল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।