সংবিধান প্রণয়নে উদ্দীপকের সরকারপ্রধান মহানবি (স)-এর কোন কর্মকাণ্ডকে অনুসরণ করেন? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সংবিধান প্রণয়নের সাথে মহানবি (স)-এর প্রণীত মদিনা সনদের মিল রয়েছে। সুষ্ঠুভাবে দেশ পরিচালনার মূল চাবিকাঠি হলো সুলিখিত একটি সংবিধান। তাই কোনো দেশের স্বাধীনতা লাভের পর সংবিধান প্রণয়ন করে নাগরিকের মৌলিক অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদি নিশ্চিত করা হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি স্থিতিশীল রাষ্ট্র গঠন করাই একটি সংবিধানের মূল লক্ষ্য। রাসুল (স) মদিনায় ইসলামি রাষ্ট্র গঠনের পর সেখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সদ্ভাব গড়ে তোলা এবং সবার অধিকার রক্ষার উদ্দেশ্যে মদিনা সনদ প্রণয়ন করেন। মালয়েশিয়ার সংবিধান প্রণয়নের ক্ষেত্রেও এমন উদ্দেশ্য লক্ষ করা যায়। উদ্দীপকে বর্ণিত মালয়েশিয়া স্বাধীনতা লাভের পর একটি সংবিধান রচনা করেন। রাসুল (স)ও হিজরতের পর মদিনা ও তার আশপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিকদের মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে ৬২২ খ্রিষ্টাব্দে সব গোষ্ঠীর জন্য একটি সনদ প্রণয়ন করেন, যা বিশ্ব ইতিহাসে 'মদিনা সনদ' নামে পরিচিত। মহানবি (স) ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করে মদিনার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন। এ সনদে রাসুল (স) মদিনাকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন। তিনি সব সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠন করে সবার সমান অধিকার নিশ্চিত করেন। মদিনা সনদে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা রক্ষাসহ অসহায় ও দুর্বলদের সর্বতোভাবে সহযোগিতার বিধান রাখা হয়। এ সংবিধানের মাধ্যমে মহানবি (স) মদিনায় বসবাসরত বিবদমান সর সম্প্রদায়কে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সক্ষম হয়েছিলেন । সুতরাং বলা যায়, উদ্দীপকের সংবিধান প্রণয়নের সাথে মহানবি (স)-এর প্রণীত মদিনা সনদের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
সংবিধান প্রণয়নে উদ্দীপকের সরকারপ্রধান মহানবি (স)-এর কোন কর্মকাণ্ডক…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর