শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত সরকার প্রধান কর্তৃক লিখিত সংবিধান প্রণয়ন অপেক্ষা মহানবি (স) কর্তৃক গৃহীত কর্মকাণ্ড অধিক তাৎপর্যপূর্ণ— বিশ্লেষণ করো ।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত সরকার প্রধান কর্তৃক সংবিধান প্রণয়ন অপেক্ষা মহানবি (স) কর্তৃক গৃহীত কর্মকাণ্ড অধিক তাৎপর্যপূর্ণ। মহানবি (স)-এর মদিনা সনদ প্রণয়ন ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। আরবের সর্বক্ষেত্রে সংস্কার সাধনে এটি অসামান্য ভূমিকা পালন করে । শুধু আরবেই নয়, মদিনা সনদ সর্বযুগের সব স্থানের রাষ্ট্র পরিচালনার অনুসরণীয় আদর্শ দলিল । উদ্দীপকের প্রণীত সংবিধানের ফলে মালয়েশিয়ায় নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয় । অপরপক্ষে, মদিনা সনদ প্রণয়নের ফলে মদিনার মুসলমান ও অমুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি হয়। এর মাধ্যমে হিংসা-বিদ্বেষ ও কলহ ভুলে বিপদের সময় সবাই একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। ফলে এক সুদৃঢ় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। মদিনা সনদের মাধ্যমে প্রমাণিত হয়, হযরত মুহাম্মদ (স) শুধু ধর্মপ্রচারকই নন; বরং তিনি বিশ্বের এক যুগান্তকারী বিপ্লবী শাসকও বটে। মদিনা সনদের ধারা অনুযায়ী রাসুল (স) নিজেকে বিচার বিভাগ, আইন প্রণয়ন, সামরিক ও প্রশাসনিক ক্ষমতার সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। মদিনা সনদের মাধ্যমেই আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও ইসলামি শাসনতন্ত্র কায়েম হয়। মদিনা সনদের ধারা অনুযায়ী যুদ্ধ-বিগ্রহ বন্ধ হওয়ায় মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হয়। মদিনা সনদে স্বাক্ষরকারী সব সম্প্রদায়কে একটি উম্মাহ বা জাতি হিসেবে ঘোষণা করা হয়। ইহুদি, খ্রিষ্টানসহ সবাই সনদের ধারাগুলো মেনে চলার অঙ্গীকার করে। ফলে জাতীয় ঐক্য গড়ে ওঠে। মদিনা সনদ প্রণয়নের পর পুরো আরবে ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার হয়। বিভিন্ন যুদ্ধে জয়লাভের মাধ্যমে মহানবি (স) ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেন। পরিশেষে বলা যায়, মদিনা সনদ ইসলাম, মুসলমান, রাষ্ট্র, সমাজ, নবি (স)-এর ক্ষেত্রে যতটা কার্যকর সুফল বয়ে আনে উদ্দীপকের সংবিধানে তা দেখা যায় না। তাই উদ্দীপকের সংবিধান অপেক্ষা মদিনা সনদ অধিক তাৎপর্যপূর্ণ

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত সরকার প্রধান কর্তৃক লিখিত সংবিধান প্রণয়ন অপেক্ষা…

উদ্দীপক

স্বাধীনতা লাভের পর মালয়েশিয়ার সরকারপ্রধান রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রণয়ন করেন। নাগরিকদের সামাজিক, রাজনৈতিক, দলীয় ও অর্থনৈতিক অধিকার রক্ষা এবং সকল রাজনৈতিক দল তথা সম্প্রদায়কে একটি স্বাভাবিক পরিবেশে তাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার লক্ষ্যে রাষ্ট্রের অভিজ্ঞ ব্যক্তিবর্গ ও বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সমন্বয়ে একটি লিখিত সংবিধান প্রণয়ন করা হয়। ফলে নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি সুস্থ রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয় ।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

মদিনার পূর্বনাম ইয়াসরিব।

উত্তর

হিজরত এবং দেশত্যাগের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। শাব্দিকভাবে, হিজরত ও দেশত্যাগ একই অর্থ ধারণ করে। উভয়ের আভিধানিক অর্থ এক দেশ বা একস্থান থেকে অন্য স্থানে যাওয়া। কিন্তু উদ্দেশ্যের দিক দিয়ে দুটি ভিন্ন বিষয়। দেশত্যাগ যে কোনো বৈষয়িক বা পার্থিব উদ্দেশ্য সাধনে হতে পারে। কিন্তু 'হিজরত' শব্দটির সাথে ইসলাম প্রচার বা প্রসারের বিষয়টি জড়িয়ে আছে। রাসুল (স) ইসলাম প্রচার করতে গিয়ে বিরোধীদের চরম নির্যাতনের শিকার হয়ে হিজরত করতে বাধ্য হয়েছিলেন । বর্তমান সময়েও কেউ যদি অনুরূপ পরিস্থিতিতে বা উদ্দেশ্যে দেশত্যাগ করতে বাধ্য হয়, তবে তা হিজরত বলে গণ্য হবে ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সংবিধান প্রণয়নের সাথে মহানবি (স)-এর প্রণীত মদিনা সনদের মিল রয়েছে। সুষ্ঠুভাবে দেশ পরিচালনার মূল চাবিকাঠি হলো সুলিখিত একটি সংবিধান। তাই কোনো দেশের স্বাধীনতা লাভের পর সংবিধান প্রণয়ন করে নাগরিকের মৌলিক অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদি নিশ্চিত করা হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি স্থিতিশীল রাষ্ট্র গঠন করাই একটি সংবিধানের মূল লক্ষ্য। রাসুল (স) মদিনায় ইসলামি রাষ্ট্র গঠনের পর সেখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সদ্ভাব গড়ে তোলা এবং সবার অধিকার রক্ষার উদ্দেশ্যে মদিনা সনদ প্রণয়ন করেন। মালয়েশিয়ার সংবিধান প্রণয়নের ক্ষেত্রেও এমন উদ্দেশ্য লক্ষ করা যায়। উদ্দীপকে বর্ণিত মালয়েশিয়া স্বাধীনতা লাভের পর একটি সংবিধান রচনা করেন। রাসুল (স)ও হিজরতের পর মদিনা ও তার আশপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিকদের মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে ৬২২ খ্রিষ্টাব্দে সব গোষ্ঠীর জন্য একটি সনদ প্রণয়ন করেন, যা বিশ্ব ইতিহাসে 'মদিনা সনদ' নামে পরিচিত। মহানবি (স) ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করে মদিনার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন। এ সনদে রাসুল (স) মদিনাকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন। তিনি সব সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠন করে সবার সমান অধিকার নিশ্চিত করেন। মদিনা সনদে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা রক্ষাসহ অসহায় ও দুর্বলদের সর্বতোভাবে সহযোগিতার বিধান রাখা হয়। এ সংবিধানের মাধ্যমে মহানবি (স) মদিনায় বসবাসরত বিবদমান সর সম্প্রদায়কে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সক্ষম হয়েছিলেন । সুতরাং বলা যায়, উদ্দীপকের সংবিধান প্রণয়নের সাথে মহানবি (স)-এর প্রণীত মদিনা সনদের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সরকার প্রধান কর্তৃক সংবিধান প্রণয়ন অপেক্ষা মহানবি (স) কর্তৃক গৃহীত কর্মকাণ্ড অধিক তাৎপর্যপূর্ণ। মহানবি (স)-এর মদিনা সনদ প্রণয়ন ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। আরবের সর্বক্ষেত্রে সংস্কার সাধনে এটি অসামান্য ভূমিকা পালন করে । শুধু আরবেই নয়, মদিনা সনদ সর্বযুগের সব স্থানের রাষ্ট্র পরিচালনার অনুসরণীয় আদর্শ দলিল । উদ্দীপকের প্রণীত সংবিধানের ফলে মালয়েশিয়ায় নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয় । অপরপক্ষে, মদিনা সনদ প্রণয়নের ফলে মদিনার মুসলমান ও অমুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি হয়। এর মাধ্যমে হিংসা-বিদ্বেষ ও কলহ ভুলে বিপদের সময় সবাই একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। ফলে এক সুদৃঢ় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। মদিনা সনদের মাধ্যমে প্রমাণিত হয়, হযরত মুহাম্মদ (স) শুধু ধর্মপ্রচারকই নন; বরং তিনি বিশ্বের এক যুগান্তকারী বিপ্লবী শাসকও বটে। মদিনা সনদের ধারা অনুযায়ী রাসুল (স) নিজেকে বিচার বিভাগ, আইন প্রণয়ন, সামরিক ও প্রশাসনিক ক্ষমতার সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। মদিনা সনদের মাধ্যমেই আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও ইসলামি শাসনতন্ত্র কায়েম হয়। মদিনা সনদের ধারা অনুযায়ী যুদ্ধ-বিগ্রহ বন্ধ হওয়ায় মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হয়। মদিনা সনদে স্বাক্ষরকারী সব সম্প্রদায়কে একটি উম্মাহ বা জাতি হিসেবে ঘোষণা করা হয়। ইহুদি, খ্রিষ্টানসহ সবাই সনদের ধারাগুলো মেনে চলার অঙ্গীকার করে। ফলে জাতীয় ঐক্য গড়ে ওঠে। মদিনা সনদ প্রণয়নের পর পুরো আরবে ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার হয়। বিভিন্ন যুদ্ধে জয়লাভের মাধ্যমে মহানবি (স) ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেন। পরিশেষে বলা যায়, মদিনা সনদ ইসলাম, মুসলমান, রাষ্ট্র, সমাজ, নবি (স)-এর ক্ষেত্রে যতটা কার্যকর সুফল বয়ে আনে উদ্দীপকের সংবিধানে তা দেখা যায় না। তাই উদ্দীপকের সংবিধান অপেক্ষা মদিনা সনদ অধিক তাৎপর্যপূর্ণ
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।