'ম্যাগনাকার্টা'-এর সাথে মহানবি (সা.) প্রদত্ত কোন সংবিধানের কতটুকু সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'ম্যাগনাকার্টা'-এর সাথে মহানবি (সা.) প্রদত্ত সংবিধান তথা মদিনা সনদের জনগণের সাধারণ অধিকার ও মানবাধিকার রক্ষার পথ উন্মুক্ত হওয়ার বিষয়টির সাদৃশ্য রয়েছে। মহানবি (সা.) মদিনায় হিজরতের পর ৬২২ খ্রিষ্টাব্দে মদিনার সকল মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনের জন্য একটি সনদ প্রণয়ন করেন যার নাম মদিনা সনদ। ৬২২ খ্রিষ্টাব্দে প্রণীত মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। এ সনদে মদিনায় বসবাসরত সকল ধর্মের মানুষের অধিকার ও মানবাধিকার নিশ্চিত করা হয়। মদিনার সকল মানুষকে নিয়ে একটি সাধারণ জাতি বা উম্মাহ গঠন করা হয়। মদিনা সনদের মাধ্যমে সবাইকে স্বাধীন সত্তার ও সমান নাগরিক অধিকারসমূহের স্বীকৃতি দেওয়া হয়। এটি মুসলমান ও অমুসলমান সম্প্রদায়কে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে হিংসা, দ্বেষ ও কলহের অবসান ঘটায়। তাদের রাজনৈতিক লক্ষ্য ছিল একরূপ এবং বিপদে একে অপরকে সাহায্য করার প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামি প্রজাতন্ত্র সংরক্ষণে স্ব-স্ব গোত্র যুদ্ধ ব্যয় বহন করার ব্যবস্থা হযরত মুহাম্মদ (সা.)-এর দূরদর্শিতা ও অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার পরিচায়ক। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির সম্পর্ক স্থাপন করে মদিনা সনদ এক তুলনাবিহীন রাজনৈতিক প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে দীর্ঘকালব্যাপী পরিচালিত বুয়াসের যুদ্ধের অবসান হয় এবং রক্তের স্থলে ভ্রাতৃত্বের বন্ধনে মদিনাবাসীদের মধ্যে রাজনৈতিক ঐক্য স্থাপিত হয়। মদিনা সনদ মুসলমান ও অমুসলমানদের ধর্মে পূর্ণ স্বাধীনতা ও নিশ্চয়তা বিধান করে। তারা মানুষ হিসেবে সকল অধিকার লাভ করে এবং তাদের মানবাধিকার রক্ষিত হয়। সকল মানুষ গোত্রীয় আনুগত্যের বদলে মহানবি (সা.)-এর নেতৃত্বে মদিনা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। তাই মদিনা সনদের সাথে ম্যাগনাকার্টার জনগণের সাধারণ অধিকারও মানবাধিকার প্রতিষ্ঠার দিকটি সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
'ম্যাগনাকার্টা'-এর সাথে মহানবি (সা.) প্রদত্ত কোন সংবিধানের কতটুকু স…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর