উদ্দীপকে প্যালেস্টাইনের অনুসরণকৃত পদ্ধতির সাথে ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্যালেস্টাইনের অনুসরণকৃত পদ্ধতির সাথে ইসলামের ইতিহাসের খন্দকের যুদ্ধের মিল রয়েছে।বদরের যুদ্ধে মক্কার কাফিররা চরমভাবে পরাজিত হয়ে তার প্রতিশোধ গ্রহণের জন্য উহুদের যুদ্ধে অবতীর্ণ হয়। সেখানে সুবিধা করতে না পেরে তারা ইসলাম ও মুসলমানদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য খন্দকের যুদ্ধে লিপ্ত হয়। ৬২৭ সালের ৩১ মার্চ মুশরিক, কুরাইশ, ইহুদি ও বেদুইনরা সর্বাধিনায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা আক্রমণ করে। মহানবি (সা.) হযরত সালমান ফারসির পরামর্শে মদিনার উন্মুক্ত দিকে একই পরিখা খনন করেন। তিনি তিন হাজার মর্দে মুজাহিদের এক বাহিনী নিয়ে পরিখার প্রহরায় নিযুক্ত ছিলেন। পরিখা খননের মাধ্যমে মদিনাকে রক্ষা করায় কুরাইশ বাহিনী বিস্মিত হয়। পরিখা পেরিয়ে হামলা করতে ব্যর্থ হয়ে তারা মদিনাকে ২৭ দিন পর্যন্ত অবরোধ করে রাখে। কিন্তু দীর্ঘ অবরোধের ফলে শত্রু বাহিনীতে খাদ্য পানীয়ের অভাব দেখা দেয় ও বাড়ো হাওয়ায় তাদের তাঁবু উড়ে যায়। পরিশেষে তারা ব্যর্থ মনোবল নিয়ে ফিরে যান। উদ্দীপকেও অনুরূপ চিত্র দেখা যায়। যেখানে রাশেদের গ্রামের মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর আক্রমণ প্রতিহত করতে গ্রামে প্রবেশের রাস্তা কেটে দেয়। এতেহানাদার পাকিস্তানি আর্মি গ্রামে প্রবেশ করতে সাহস পাননি।প্যালেস্টাইন-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলণ সবসময়ই অপেক্ষাকৃত শক্তিশালী পক্ষ হিসেবে অবতীর্ণ হয়। তাদের অর্থবিত্ত, সৈন্য, যুদ্ধাস্ত্র সবই অনেক বেশি প্যালেস্টাইনের তুলনায়। এমতাবস্থায় প্যালেস্টাইনের যোদ্ধারা ইসরায়েলের সৈন্যদের অগ্রযাত্রা রোধ করতে গভীর পরিখা খনন করে বাধা সৃষ্টি করল। যা মুসলমানদের খন্দকের যুদ্ধের অনুরূপ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে প্যালেস্টাইনের অনুসরণকৃত পদ্ধতির সাথে ইসলামের ইতিহাসের কোন…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর