উক্ত রণকৌশলের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: মহানবি (সা.)-এর উক্ত রণকৌশলটির 'অর্থাৎ খন্দক যুদ্ধের রণকৌশল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খন্দক যুদ্ধে কুরাইশদের সম্মিলিত বাহিনীর মোকাবিলা করা ছিল দুঃসাধ্য। এতে প্রচুর রক্তপাত হতো এবং জানমালের ব্যাপক ক্ষতি হতো। খন্দক বা পরিখা তৈরির মাধ্যমে রক্তপাত এড়ানো সম্ভব হয় এবং জানমালের ক্ষতি হতে রক্ষা পায়। পরিখা তৈরির মাধ্যমে শত্রুর মোকাবিলা করায় কৌশলটি ছিল তৎকালীন আরবদের নিকট সম্পূর্ণ নতুন এক কৌশল। ফলে আক্রমণকারী কাফিররা পরিখা অতিক্রম করার মতো বুদ্ধি ও সাহস হারিয়ে ফেলে। তাদের মনোবল নষ্ট হয়ে। তারা যে উৎসাহ-উদ্দীপনা ও স্বপ্ন জয়ের লক্ষ্য নিয়ে মদিনায় আসে পরিখা দেখে তাদেরকে' সে উৎসাহ-উদ্দীপনা চুপসে যায় এবং স্বপ্ন জয়ের আকাঙ্ক্ষা শুরুতেই হোঁচট খায়। পরিখা খননের কারণে মক্কার কাফিরদের সম্মিলিত বাহিনী ২৭দিন অবরোধ শেষে ব্যর্থ মনোবল হারিয়ে ফিরে যায়। এজন্য তাদের ঐক্যজোটে ভাঙন সৃষ্টি হয় এবং কুরাইশদের সামরিক শক্তি হ্রাস পায়। খন্দকের যুদ্ধের পর মুহাম্মদ (সা.)-এর পদমর্যাদা বৃদ্ধি পায়। কেননা মদিনাকে রক্ষা করায় মদিনাবাসী একে একচ্ছত্র অধিপতি হিসেবে সম্মান প্রদর্শন করেছিল। এছাড়া প্রতিপক্ষের বিরাট সৈন্যবাহিনীর ওপর মুসলমানদের বিজয়ে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে মহানবি (সা.)-এর মর্যাদা বৃদ্ধি পায়।পরিশেষে বলা যায়, উক্ত রণকৌশল মুসলমানদের বিজয় নিশ্চিত করে এবং ইসলামের বিজয় উত্থান অব্যাহতভাবে বাড়তে থাকে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত রণকৌশলের তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর