উদ্দীপকের সংঘটির সাথে মুহাম্মদ (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত কোন সংঘের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের হিলফুল ফুজুল নামক | সংগঠনকে নির্দেশ করে।উদ্দীপকে উল্লিখিত রসুলপুর এলাকার কয়েকজন যুবক তাদের নিজ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও হানাহানি প্রতিরোধ করে শান্তি-শৃঙ্খলার লক্ষ্যে একটি সমিতি গঠন করে। আর এ সমিতিটি রাসুল (সা.) প্রতিষ্ঠিত হিলফুল ফুজুলকে নির্দেশ করে। উদ্দীপকে বর্ণিত যুবকদের মতো রাসুল (সা.) তৎকালীন আরব সমাজে বিদ্যমান অরাজকতা, দুর্নীতি ও নৈরাজ্য দেখে বিচলিত হয়ে পড়েন। বিশেষ করে মক্কায় অনুষ্ঠিত উকাজ মেলাকে কেন্দ্র করে শুরু হওয়া হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধের ভয়াবহতা রাসূল (সা.)-এর মনে দারুণভাবে রেখাপাত করে। দীর্ঘ পাঁচ বছর স্থায়ী এ যুদ্ধে বহু হতাহতের ঘটনা ঘটে। এ যুদ্ধের বীভৎসতা দেখে রাসুল (সা.)-এর অন্তর কেঁদে ওঠে। তাই তিনি সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য ৫৯১ খ্রিষ্টাব্দে সমমনা কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে সাথে নিয়ে একটি শান্তিসংঘ প্রতিষ্ঠা করেন যা ইতিহাসে 'হিলফুল ফুজুল' নামে পরিচিত। এ সংঘের সদস্য ফজল ফাজায়েল, ফাজেল ও মোফাজ্জলের নামানুসারে এর নামকরণ করা হয় 'হিলফুল ফুজুল'।পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সমিতিটি রাসুল (সা.) কর্তৃক গঠিত হিলফুল ফুজুলের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সংঘটির সাথে মুহাম্মদ (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত কোন সংঘের সা…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর