শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত সনদের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সনদের সাদৃশ্য আছে ? বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের সাথে মহানবি (স)-এর প্রণীত মদিনা সনদের মিল রয়েছে। মানবতার মুক্তির দূত রাসুল (স) আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মানবমুক্তির দিকনির্দেশনা প্রদান করেছেন। তিনি তাঁর কথা ও কাজের মাধ্যমে বিশ্ববাসীকে সঠিক পথে চলার দৃষ্টান্ত রেখে গেছেন। মদিনা সনদ প্রণয়নও তাঁর এ রকম একটি দৃষ্টান্তমূলক কর্মসূচি। এ সনদের মাধ্যমে তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার রক্ষার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনের রূপরেখা প্রণয়ন করেছেন, যার প্রতিফলন রয়েছে উদ্দীপকে বর্ণিত মানবাধিকার সনদে। উদ্দীপকে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ সভা ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বের সব মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার সনদ প্রণয়ন করেছে, যা মানবাধিকার সনদ নামে পরিচিত। হিজরতের (৬২২ খ্রি.) পর মদিনায় পৌঁছে রাসুল (স) এ রকম একটি সনদ প্রণয়ন করেছিলেন । মদিনা ও আশপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিকদের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি স্থাপনের মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে তিনি এ সনদ প্রণয়ন করেন। বিশ্বের প্রথম লিখিত সংবিধান মদিনা সনদে তিনি ৪৭টি ধারা সংযোজন করেন, যার সবকটিই ছিল মানুষের শান্তি, সমৃদ্ধি ও অধিকারের রক্ষাকবচ। এ সনদে তিনি সব সম্প্রদায়কে সমান অধিকার প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি সবাইকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার প্রদান করেন। এ সনদে তিনি রক্তপাত, হত্যা, বলাৎকার প্রভৃতি অপরাধমূলক কাজকে নিষিদ্ধ ঘোষণা করেন। দুর্বল, অসহায়কে সর্বতোভাবে সাহায্য করার আহবান জানান। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে মহানবি (স)-এর প্রণীত মদিনা সনদের মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত সনদের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সনদের সাদৃশ্য আছ…

উদ্দীপক

United Nations General Assembly ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার সনদ ঘোষণা করে। এ সনদে উল্লেখিত ধারাসমূহে বিশ্বের প্রতিটি মানুষের সহজাত মর্যাদা, সমান অধিকার ও সমতা রক্ষার কথা বলা হয়। এছাড়া এ সনদে বিশেষভাবে বিশ্বের সকল মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ এবং সকল বর্ণ ও ধর্মের মানুষের সমমর্যাদার কথা বলা হয়েছে, যা বিশ্বমানবের সকলকে একই সূত্রে গ্রথিত করে। এভাবে এ সনদ বিশ্বমানবতার মুক্তির ম্যাগনাকার্টা হিসেবে বিশ্ববিবেককে সচেতন করে তোলে ।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

'হিজরত' শব্দের অর্থ দেশত্যাগ বা একস্থান থেকে অন্যস্থানে যাওয়া।

উত্তর

জন্মভূমির মায়া ত্যাগ করে যারা হিজরত করেন তাদেরকে ইসলামে মুহাজির এবং যারা হিজরতকারীদের সর্বতোভাবে সাহায্য ও আশ্রয়দান করেন তাদেরকে আনসার বলা হয় । মক্কায় ইসলাম প্রচারের কারণে মহানবি (স) এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এ কারণে আল্লাহর নির্দেশে মহানবি (স)-সহ আরও অনেকে জন্মভূমি ও আত্মীয়- স্বজনের মায়া কাটিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এভাবে মদিনায় আশ্রয় নেওয়া নতুন মুসলিমদের মহানবি (স) মুহাজির (হিজরতকারী) নামে অভিহিত করেন। আর রক্তের সম্পর্ক বিবেচনা না করে ধর্মকে প্রাধান্য দিয়ে মুহাজিরদের যারা আশ্রয় দেন তাদেরকে তিনি 'আনসার' (সাহায্যকারী) বলে ঘোষণা করেন।

উত্তর

উদ্দীপকের সাথে মহানবি (স)-এর প্রণীত মদিনা সনদের মিল রয়েছে। মানবতার মুক্তির দূত রাসুল (স) আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মানবমুক্তির দিকনির্দেশনা প্রদান করেছেন। তিনি তাঁর কথা ও কাজের মাধ্যমে বিশ্ববাসীকে সঠিক পথে চলার দৃষ্টান্ত রেখে গেছেন। মদিনা সনদ প্রণয়নও তাঁর এ রকম একটি দৃষ্টান্তমূলক কর্মসূচি। এ সনদের মাধ্যমে তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার রক্ষার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনের রূপরেখা প্রণয়ন করেছেন, যার প্রতিফলন রয়েছে উদ্দীপকে বর্ণিত মানবাধিকার সনদে। উদ্দীপকে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ সভা ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বের সব মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার সনদ প্রণয়ন করেছে, যা মানবাধিকার সনদ নামে পরিচিত। হিজরতের (৬২২ খ্রি.) পর মদিনায় পৌঁছে রাসুল (স) এ রকম একটি সনদ প্রণয়ন করেছিলেন । মদিনা ও আশপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিকদের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি স্থাপনের মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে তিনি এ সনদ প্রণয়ন করেন। বিশ্বের প্রথম লিখিত সংবিধান মদিনা সনদে তিনি ৪৭টি ধারা সংযোজন করেন, যার সবকটিই ছিল মানুষের শান্তি, সমৃদ্ধি ও অধিকারের রক্ষাকবচ। এ সনদে তিনি সব সম্প্রদায়কে সমান অধিকার প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি সবাইকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার প্রদান করেন। এ সনদে তিনি রক্তপাত, হত্যা, বলাৎকার প্রভৃতি অপরাধমূলক কাজকে নিষিদ্ধ ঘোষণা করেন। দুর্বল, অসহায়কে সর্বতোভাবে সাহায্য করার আহবান জানান। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে মহানবি (স)-এর প্রণীত মদিনা সনদের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের মতো মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মহানবি (স) জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করেছিলেন। মদিনা সনদ মহানবি (স)-এর সর্বাধিক দূরদর্শিতার ফসল। তাঁর আগে কোনো প্রশাসক বা নবি তার জাতিকে লিখিত সংবিধান দিতে পারেনি। হযরত মুহাম্মদ (স) প্রথম তাঁর লিখিত সংবিধানের ভিত্তিতে সব শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠা করে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন I উদ্দীপকে বলা হয়েছে, জাতিসংঘ একটি মানবাধিকার সনদ প্রণয়ন করে সব মানুষকে সমমর্যাদা, অধিকার ও সমতার বন্ধনে আবদ্ধ করেছে। মহানবি (স) আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে তৎকালীন সমাজের সব জাতির সমন্বয়ে এক ঐতিহাসিক সনদ প্রণয়ন করেছিলেন। মহানবি (স) প্রণীত মদিনা সনদ শতধাবিভক্ত মদিনাবাসী, মুসলমান ও অমুসলমান সম্প্রদায়কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, হিংসা, দ্বেষ ও কলহের অবসান করে এবং বিপদে সবাই একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় । মদিনা সনদের মাধ্যমে মহানবি (স) মুসলমান, ইহুদি, খ্রিষ্টানসহ সব মানুষের সমঅধিকার নিশ্চিত করেন। এ সনদে স্বাক্ষরকারী সকল জাতি যুদ্ধ-বিগ্রহ করা থেকে বিরত থাকার নিশ্চয়তা দেয়। ফলে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত হয় ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয় । জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে মদিনা সনদ এক অতুলনীয় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে। তাছাড়া হযরত মুহাম্মদ (স)-এর ওপর মদিনা রাষ্ট্র পরিচালনার ভার অর্পিত হলে তিনি গোত্রভিত্তিক শাসনব্যবস্থার বিলুপ্তি ঘোষণা করে এক আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও ইসলামি শাসনতন্ত্র কায়েম করেন । পরিশেষে বলা যায়, উদ্দীপকের মানবাধিকার সনদের মতো মহানবি (স) প্রণীত মদিনা সনদ সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।