মদিনা রাষ্ট্র পরিচালনায় এ সনদের তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তর: ঐতিহাসিক মদিনা সনদের ধারাগুলো বাস্তবায়নের মাধ্যমে তৎকালীন সমাজে আইনের শাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল বলে এর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। মহানবি (স) মক্কা থেকে মদিনায় হিজরতের পর দেখলেন মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে সর্বদা দ্বন্দ্ব-সংঘাত লেগেই থাকে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনৈক্য ও হিংসাত্মক মনোভাব বিদ্যমান । মহানবি (স) উপলব্ধি করেন যে মদিনা ও আশপাশে বসবাসকারী ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিকদের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি স্থাপন করা ছাড়া একটি সুসংহত রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তাই মদিনায় অবস্থিত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য মহানবি (স) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনা সনদ প্রণয়ন করেন । উদ্দীপকে সংবিধান নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথোপকথন পরিলক্ষিত হয়। উল্লেখ্য পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ। মদিনায় বসবাসরত ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিক, আনসার, মুহাজিরসহ সর্বসাধারণের অধিকার রক্ষায় মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। মদিনা সনদ মদিনার সকল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধিকার রক্ষা করেছে। কারণ মদিনা সনদ মদিনাবাসীর মধ্যে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা ? করে, শতধাবিভক্ত মদিনাবাসী মুসলমান ও অমুসলমান সম্প্রদায়কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরকে বিপদে- আপদে পাশে থাকতে অনুপ্রাণিত করে। মদিনার মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে ও ইসলামি গণতন্ত্র প্রতিষ্ঠায় মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। মদিনা সনদের মাধ্যমে মদিনায় বসবাসরত সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, জান-মালের নিরাপত্তা নিশ্চিত হয় । সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় মদিনা সনদের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
মদিনা রাষ্ট্র পরিচালনায় এ সনদের তাৎপর্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর