উক্ত সমিতির কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো ।
উত্তর: উক্ত সংগঠনের কার্যাবলি সম্পাদনে মহানবি (স) অসামান্য ভূমিকা পালন করেন। মহানবি (স) ছিলেন বিশ্বমানবতার শান্তির দূত। তাই হারবুল ফিজারের ধ্বংসাত্মক ও বীভৎস লীলা দেখে তিনি শান্তিকামী যুবকদের নিয়ে প্রতিষ্ঠা করেন হিলফুল ফুজুল নামে একটি শান্তিসংঘ। এই সংঘের মাধ্যমে রাসুল (স) রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে মক্কায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন । উদ্দীপকেও এমন ভূমিকার প্রতি নির্দেশ করা হয়েছে । উদ্দীপকে বলা হয়েছে, রসুলপুর এলাকার কয়েকজন যুবক তাদের নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি সমিতি বা সংঘ গড়ে তোলেন। তাদের এ উদ্যোগ সফল হয়। রাসুল (স) হিলফুল ফুজুল শান্তিসংঘের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আর এ কাজে রাসুল (স) অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছেন। মহানবি (স) কিশোর বয়সে তৎকালীন মক্কার বিশৃঙ্খলা, দুর্নীতি, অরাজকতা ও যুদ্ধবিগ্রহ দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিকামী যুবকদের নিয়ে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংঘের মাধ্যমে মহানবি (স) বিভিন্ন গোত্রের মধ্যে সদ্ভাব প্রতিষ্ঠা ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ, নির্যাতিতকে অত্যাচারীর হাত থেকে রক্ষা, দুর্বল, অসহায় ও এতিমদের সাহায্য, বিদেশি বণিকের জানমালের নিরাপত্তা বিধান এবং সর্বোপরি সব অন্যায় ও অবিচারের অবসান করতে সক্ষম হন। প্রতিষ্ঠার প্রথম বছরেই এটি আইন-শৃঙ্খলা লঙ্ঘন দমন এবং অসহায়দের প্রতি অন্যায়ের প্রতিকার করে তাদের অধিকার প্রতিষ্ঠা করে। উপরের আলোচনা থেকে বলা যায়, হিলফুল ফুজুল শান্তিসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে মহানবি (স) রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করেন। তাঁর প্রচেষ্ঠায় তৎকালীন মক্কাবাসী * অন্যায়-অনাচার, অরাজকতা ও যুদ্ধ-বিগ্রহ থেকে মুক্ত হয়েছিল ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত সমিতির কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব পাঠ্যপুস্তকের …
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর