শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে ? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকটি হযরত মুহাম্মদ (স)-এর জীবনের উল্লেখযোগ্য ঘটনা হুদায়বিয়ার সন্ধিকে ইঙ্গিত করে । ইসলাম ও পৃথিবীর ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি এক যুগান্তকারী ঘটনা। মক্কার কুরাইশরা মুসলমানদের মক্কায় প্রবেশে বাঁধা প্রদানের প্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে যখন বিরোধ প্রবল হয়ে ওঠে সেই মুহূর্তে কুরাইশরা মহানবি (স)-এর সাথে সন্ধি করতে সম্মত হয়। এরই ধারাবাহিকতায় হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। উদ্দীপকেও এ বিষয়ের প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে যে, একজন সুফিসাধক ধর্মীয় অনুষ্ঠান পালন করতে এসে বাধার মুখে পড়েন। সুফিসাধকের প্রতিপক্ষ যুদ্ধের প্রস্তুতি নেয়। শান্তিপ্রিয় সাধক সংলাপের প্রস্তাব দিলে তাদের মধ্যে আগামী কয়েক বছরের জন্য শান্তিচুক্তি হয়। এই সমঝোতা সুফিসাধকের জন্য মহাবিজয় বয়ে আনে । অনুরূপভাবে মদিনায় হিজরতের পর দীর্ঘ ছয় বছর মহানবি (স) ও তার অনুসারীরা মক্কা দর্শন ও হজ পালন করেননি। এজন্য মহানবি (স) তাঁর ১৪০০ জন সাহাবি নিয়ে অষ্টম হিজরির জিলকদ মাসের ২৫ তারিখে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু কুরাইশরা মহানবি (স)-এর আগমনের সংবাদ পেয়ে 'যতুওয়া' নামক স্থানে প্রতিরোধ গড়ে। ফলে মহানবি (স) মক্কার নয় মাইল দূরে হুদায়বিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। এ অবস্থায় তিনি ওসমান (রা)-কে শান্তির প্রস্তাব নিয়ে কুরাইশদের শিবিরে পাঠালে তার আটক হওয়ার গুজব রটায়। ফলে মুসলমানগণ এর প্রতিশোধ নেওয়ার কঠোর শপথ করলে কুরাইশরা ভীত হয়ে মহানবি (স)-এর সাথে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষর করেন। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন ঘটেছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে ? ব্যাখ্যা ক…

উদ্দীপক

সিলেটে একজন সুফিসাধক ধর্মীয় অনুষ্ঠান পালন করতে এসে প্রচণ্ড বাধার সম্মুখীন হলেন। এখানে মারামারি নিষিদ্ধ হলেও প্রতিপক্ষের সংলাপের প্রস্তাবে সায় দিলেন । শুরুতে অচলাবস্থা থাকলেও উভয় পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হয়। আগামী কয়েক বছরের জন্য উভয় পক্ষে শান্তিচুক্তি সমাধান হয় ।

সোনার বাংলা কলেজ · 2024

উত্তর

৬২৪ খ্রিষ্টাব্দে বদরের যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

নাখলার খণ্ডযুদ্ধের ফলে কুরাইশরা আক্রমণমুখী হয়ে পড়েছিল বলে এটিকে বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় । মক্কার কুরাইশ ও তাদের মিত্ররা প্রায়ই মদিনার প্রান্তসীমায় লুটতরাজ করত। তাদের ধ্বংসাত্মক কার্যাবলি থেকে মদিনা রাষ্ট্রকে রক্ষার জন্য হযরত মুহাম্মদ (স) আবদুল্লাহ ইবনে জাহসের নেতৃত্বে ১২ সদস্যের একটি গোয়েন্দা দল মক্কার উপকণ্ঠে পাঠান । কিন্তু আবদুল্লাহ ভুলক্রমে মক্কাগামী কুরাইশদের একটি কাফেলাকে নাখলা' নামক স্থানে আক্রমণ করে । ফলে সেখানে একটি খণ্ড যুদ্ধ হয়। এ যুদ্ধে কুরাইশ নেতা আমর বিন হাজরামি নিহত ও অপর দুই ব্যক্তি বন্দি হন। আমর বিন হাজরামির মৃত্যু কুরাইশদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং এটিই বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়ায়।

উত্তর

উদ্দীপকটি হযরত মুহাম্মদ (স)-এর জীবনের উল্লেখযোগ্য ঘটনা হুদায়বিয়ার সন্ধিকে ইঙ্গিত করে । ইসলাম ও পৃথিবীর ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি এক যুগান্তকারী ঘটনা। মক্কার কুরাইশরা মুসলমানদের মক্কায় প্রবেশে বাঁধা প্রদানের প্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে যখন বিরোধ প্রবল হয়ে ওঠে সেই মুহূর্তে কুরাইশরা মহানবি (স)-এর সাথে সন্ধি করতে সম্মত হয়। এরই ধারাবাহিকতায় হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। উদ্দীপকেও এ বিষয়ের প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে যে, একজন সুফিসাধক ধর্মীয় অনুষ্ঠান পালন করতে এসে বাধার মুখে পড়েন। সুফিসাধকের প্রতিপক্ষ যুদ্ধের প্রস্তুতি নেয়। শান্তিপ্রিয় সাধক সংলাপের প্রস্তাব দিলে তাদের মধ্যে আগামী কয়েক বছরের জন্য শান্তিচুক্তি হয়। এই সমঝোতা সুফিসাধকের জন্য মহাবিজয় বয়ে আনে । অনুরূপভাবে মদিনায় হিজরতের পর দীর্ঘ ছয় বছর মহানবি (স) ও তার অনুসারীরা মক্কা দর্শন ও হজ পালন করেননি। এজন্য মহানবি (স) তাঁর ১৪০০ জন সাহাবি নিয়ে অষ্টম হিজরির জিলকদ মাসের ২৫ তারিখে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু কুরাইশরা মহানবি (স)-এর আগমনের সংবাদ পেয়ে 'যতুওয়া' নামক স্থানে প্রতিরোধ গড়ে। ফলে মহানবি (স) মক্কার নয় মাইল দূরে হুদায়বিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। এ অবস্থায় তিনি ওসমান (রা)-কে শান্তির প্রস্তাব নিয়ে কুরাইশদের শিবিরে পাঠালে তার আটক হওয়ার গুজব রটায়। ফলে মুসলমানগণ এর প্রতিশোধ নেওয়ার কঠোর শপথ করলে কুরাইশরা ভীত হয়ে মহানবি (স)-এর সাথে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষর করেন। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন ঘটেছে।

উত্তর

হ্যাঁ, আমি এই সমঝোতাকে (হুদায়বিয়ার সন্ধি) 'প্রকাশ্য বিজয়' মনে করি। হুদায়বিয়ার সন্ধির মাঝে ইসলামের সর্বাত্মক বিজয়সংকেত লুকায়িত ছিল। এ সন্ধি স্বাক্ষর করে মহানবি (স) অসাধারণ প্রজ্ঞা ও কূটনৈতিক দক্ষতার পরিচয় দেন। এ চুক্তি বিশ্বে মুসলমানদের একটি স্থায়ী অবস্থান তৈরি করে। তাই কুরআনে এ চুক্তিকে 'ফাতহুম মুবিন' বা প্রকাশ্য বিজয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য শ্রেষ্ঠ বিজয়। আপাতদৃষ্টিতে এ সন্ধিপত্র কুরাইশদেরই অনুকূলে সম্পাদিত হয়েছে বলে মনে হয়। কিন্তু দূরদৃষ্টিতে বিচার করলে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, এটি সর্বোতভাবে মুসলিম স্বার্থের অনুকূলে হয়েছিল। এ চুক্তিটি মুসলমানদেরকে একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে। মুসলমানরা যে একটি স্বতন্ত্র শক্তি তার বহিঃপ্রকাশ ঘটে। এ চুক্তির মাধ্যমেই কুরাইশরা মহানবি (স)-কে একজন মহান নেতা এবং মদিনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে দশ বছর যুদ্ধবিগ্রহ বন্ধ হওয়ায় মুসলমানগণ নিশ্চিন্তভাবে বসবাস করার সুযোগ লাভ করে। এ সন্ধির ফলে ইসলাম প্রচার ও প্রসারের পথ দিন দিন প্রশস্ত হতে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক বিস্তৃতি লাভ করে। ইসলামের শ্রেষ্ঠ বীর ও বিভিন্ন সম্প্রদায়ের লোক ইসলাম গ্রহণ করে। ফলে ইসলামের শক্তি বৃদ্ধি পায়। হুদায়বিয়ার সন্ধির ফলেই মুসলমানরা বিনা রক্তপাতে মক্কা বিজয় করে। এছাড়াও হুদায়বিয়ার সন্ধি ইসলামের ও মুসলমানদের জন্য আরও গুরুত্বপূর্ণ অনেক সুফল বয়ে আনে । উপরের আলোচনা শেষে বলা যায়, হুদায়বিয়ার সন্ধি ছিল মুসলমানদের জন্য প্রকাশ্য বিজয় ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।