শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত মীরজাফরের চরিত্রের সাথে উহুদের যুদ্ধে যে ব্যক্তির কর্মকাণ্ডের সাদৃশ্য পাওয়া যায়— তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত মীরজাফরের চরিত্রের সাথে উহুদের যুদ্ধে আবদুল্লাহ ইবনে উবাইয়ের মিল পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে উবাই ছিলেন বনু খাজরাজ গোত্রের প্রধান এবং মদিনার একজন নেতৃস্থানীয় ব্যক্তি। মুহাম্মদ (স)-এর সাথে তার বার বার দ্বন্দ্বের কারণে ইসলামি ঐতিহ্য অনুসারে তাকে একজন মুনাফিক বলা হয়ে থাকে। শুধু মুনাফিক নয়, বরং সে মুনাফিকদের সর্দার হিসেবে আখ্যায়িত । মুনাফিকির পরিচয় পাওয়া যায় উহুদের যুদ্ধে তার কর্মকাণ্ডের মাধ্যমে । উদ্দীপকের মীরজাফরের মধ্যেও এর প্রতিফলন লক্ষ করা যায় । পলাশীর যুদ্ধে প্রথম দিনে নবাবের বাহিনী জয়ের কাছাকাছি পৌঁছালে বিশ্বাসঘাতক মীরজাফর যুদ্ধ বন্ধের অনুরোধ জানায়। তার এ অনুরোধে নবাব যুদ্ধ বন্ধের আদেশ দেন। কিন্তু রাতের অন্ধকারে মীর জাফর ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবের বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। এতে নবাবের বাহিনী পরাজিত হয়। অনুরূপভাবে ৬২৫ খ্রিষ্টাব্দে মহানবি (স) আবু সুফিয়ানের যুদ্ধাভিযানের খবর পেয়ে ১,০০০ জন মুজাহিদ নিয়ে উহুদের প্রান্তরে যাত্রা করেন। পথে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার তিনশত লোক নিয়ে দলত্যাগ করে। অবশেষে মাত্র সাতশত সৈন্য নিয়ে মহানবি (স), যুদ্ধে অবতীর্ণ হন। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের মীরজাফর চরিত্রের সাথে উহুদের যুদ্ধের আবদুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত মীরজাফরের চরিত্রের সাথে উহুদের যুদ্ধে যে ব্যক্তির…

উদ্দীপক

পলাশীর যুদ্ধে সিরাজ-উদ-দৌলা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হন। প্রথম দিনের যুদ্ধে নবাবের বাহিনী জয়ের কাছাকাছি পৌঁছালে বিশ্বাসঘাতক মীরজাফর যুদ্ধ বন্ধের অনুরোধ জানালে নবাব মীরজাফরের পরামর্শে যুদ্ধ বন্ধের আদেশ দেন। কিন্তু রাতের অন্ধকারে মীরজাফর ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবের বাহিনীর উপর অতর্কিত হামলা চালালে নবাবের বাহিনী পর্যুদস্ত হওয়ায় নবাবের বাহিনী পরাজিত হয় ।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

মহানবি (স) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন ।

উত্তর

নাখলার খণ্ডযুদ্ধের ফলে কুরাইশরা আক্রমণমুখী হয়ে পড়েছিল বলে এটিকে বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় । মক্কার কুরাইশ ও তাদের মিত্ররা প্রায়ই মদিনার প্রান্তসীমায় লুটতরাজ করত। তাদের ধ্বংসাত্মক কার্যাবলি থেকে মদিনা রাষ্ট্রকে রক্ষার জন্য হযরত মুহাম্মদ (স) আবদুল্লাহ ইবনে জাহসের নেতৃত্বে ১২ সদস্যের একটি গোয়েন্দা দল মক্কার উপকণ্ঠে পাঠান । কিন্তু আবদুল্লাহ ভুলক্রমে মক্কাগামী কুরাইশদের একটি কাফেলাকে নাখলা নামক স্থানে আক্রমণ করে। ফলে সেখানে একটি খণ্ড যুদ্ধ হয়। এ যুদ্ধে কুরাইশ নেতা আমর বিন হাজরামি নিহত ও অপর দুই ব্যক্তি বন্দি হন। আমর বিন হাজরামির মৃত্যু কুরাইশদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং এটিই বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়ায়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মীরজাফরের চরিত্রের সাথে উহুদের যুদ্ধে আবদুল্লাহ ইবনে উবাইয়ের মিল পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে উবাই ছিলেন বনু খাজরাজ গোত্রের প্রধান এবং মদিনার একজন নেতৃস্থানীয় ব্যক্তি। মুহাম্মদ (স)-এর সাথে তার বার বার দ্বন্দ্বের কারণে ইসলামি ঐতিহ্য অনুসারে তাকে একজন মুনাফিক বলা হয়ে থাকে। শুধু মুনাফিক নয়, বরং সে মুনাফিকদের সর্দার হিসেবে আখ্যায়িত । মুনাফিকির পরিচয় পাওয়া যায় উহুদের যুদ্ধে তার কর্মকাণ্ডের মাধ্যমে । উদ্দীপকের মীরজাফরের মধ্যেও এর প্রতিফলন লক্ষ করা যায় । পলাশীর যুদ্ধে প্রথম দিনে নবাবের বাহিনী জয়ের কাছাকাছি পৌঁছালে বিশ্বাসঘাতক মীরজাফর যুদ্ধ বন্ধের অনুরোধ জানায়। তার এ অনুরোধে নবাব যুদ্ধ বন্ধের আদেশ দেন। কিন্তু রাতের অন্ধকারে মীর জাফর ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবের বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। এতে নবাবের বাহিনী পরাজিত হয়। অনুরূপভাবে ৬২৫ খ্রিষ্টাব্দে মহানবি (স) আবু সুফিয়ানের যুদ্ধাভিযানের খবর পেয়ে ১,০০০ জন মুজাহিদ নিয়ে উহুদের প্রান্তরে যাত্রা করেন। পথে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার তিনশত লোক নিয়ে দলত্যাগ করে। অবশেষে মাত্র সাতশত সৈন্য নিয়ে মহানবি (স), যুদ্ধে অবতীর্ণ হন। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের মীরজাফর চরিত্রের সাথে উহুদের যুদ্ধের আবদুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের মিল রয়েছে।

উত্তর

হ্যাঁ, উক্ত ব্যক্তি অর্থাৎ আবদুল্লাহ ইবনে উবাইর কর্মকাণ্ড উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের জন্য দায়ী ছিল । উহুদের যুদ্ধ মহানবি (স)-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ যুদ্ধে নবি (স) আবু সুফিয়ানের তিন হাজার সৈন্যের এক বিশাল বাহিনীর সাথে মাত্র সাতশত মুসলিম সৈন্য লড়েছিল। বিভিন্ন কারণে এ যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল। এগুলোর মধ্যে আবদুল্লাহ ইবনে উবাই এর দলত্যাগ ছিল অন্যতম কারণ। আবদুল্লাহ ইবনে উবাই দীর্ঘদিন ধরে মদিনার নেতা হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। মহানবি (স) মদিনার ত্রাণকর্তা হয়ে উঠলে তার এ স্বপ্ন ভেঙ্গে যায়। তাই তিনি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। কিন্তু যুদ্ধে তিনি নিজের তিনশত লোক নিয়ে দলত্যাগ করেন। এ অবস্থায় মহানবি (স) মাত্র সাতশত সৈন্য নিয়ে কুরাইশদের মোকাবিলা করার প্রস্তুতি নেন। কিন্তু মাত্র ৭০০ মুজাহিদের পক্ষে ৩০০০ সৈন্যের কুরাইশ বাহিনীকে পরাজিত করা কঠিন হয়ে পড়ে । এছাড়া এ যুদ্ধে মুসলমানরা মহানবি (স)-এর আদেশ অমান্য করেছিল। নবি (স) যুদ্ধে চূড়ান্ত বিজয় আসার আগ পর্যন্ত তীরন্দাজ সৈন্যদের গিরিপথে অবস্থান করতে বলেছিলেন। কিন্তু তারা সাময়িক বিজয় দেখে গিরিপথ ছেড়ে গণিমত সংগ্রহ করতে উদ্যত হয়েছিল। এ সুযোগে কুরাইশ বাহিনীর সেনাধ্যক্ষ খালিদ বিন ওয়ালিদের রণকৌশল মুসলমানদের বিপর্যস্ত করে দিল । পরাজয় হলো মুসলমানদের । উপরের আলোচনা থেকে বোঝা যায়, উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের পেছনে নানা কারণ বিদ্যমান ছিল। সেগুলোর মধ্যে আবদুল্লাহ বিন উবাইয়ের মুনাফিকি আচরণ অন্যতম ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।