উক্ত ব্যক্তির ষড়যন্ত্র উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের জন্য দায়ী ছিল— ব্যাখ্যা করো ।
উত্তর: হ্যাঁ, উক্ত ব্যক্তি অর্থাৎ আবদুল্লাহ ইবনে উবাইর কর্মকাণ্ড উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের জন্য দায়ী ছিল । উহুদের যুদ্ধ মহানবি (স)-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ যুদ্ধে নবি (স) আবু সুফিয়ানের তিন হাজার সৈন্যের এক বিশাল বাহিনীর সাথে মাত্র সাতশত মুসলিম সৈন্য লড়েছিল। বিভিন্ন কারণে এ যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল। এগুলোর মধ্যে আবদুল্লাহ ইবনে উবাই এর দলত্যাগ ছিল অন্যতম কারণ। আবদুল্লাহ ইবনে উবাই দীর্ঘদিন ধরে মদিনার নেতা হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। মহানবি (স) মদিনার ত্রাণকর্তা হয়ে উঠলে তার এ স্বপ্ন ভেঙ্গে যায়। তাই তিনি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। কিন্তু যুদ্ধে তিনি নিজের তিনশত লোক নিয়ে দলত্যাগ করেন। এ অবস্থায় মহানবি (স) মাত্র সাতশত সৈন্য নিয়ে কুরাইশদের মোকাবিলা করার প্রস্তুতি নেন। কিন্তু মাত্র ৭০০ মুজাহিদের পক্ষে ৩০০০ সৈন্যের কুরাইশ বাহিনীকে পরাজিত করা কঠিন হয়ে পড়ে । এছাড়া এ যুদ্ধে মুসলমানরা মহানবি (স)-এর আদেশ অমান্য করেছিল। নবি (স) যুদ্ধে চূড়ান্ত বিজয় আসার আগ পর্যন্ত তীরন্দাজ সৈন্যদের গিরিপথে অবস্থান করতে বলেছিলেন। কিন্তু তারা সাময়িক বিজয় দেখে গিরিপথ ছেড়ে গণিমত সংগ্রহ করতে উদ্যত হয়েছিল। এ সুযোগে কুরাইশ বাহিনীর সেনাধ্যক্ষ খালিদ বিন ওয়ালিদের রণকৌশল মুসলমানদের বিপর্যস্ত করে দিল । পরাজয় হলো মুসলমানদের । উপরের আলোচনা থেকে বোঝা যায়, উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের পেছনে নানা কারণ বিদ্যমান ছিল। সেগুলোর মধ্যে আবদুল্লাহ বিন উবাইয়ের মুনাফিকি আচরণ অন্যতম ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত ব্যক্তির ষড়যন্ত্র উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের জন্য দায়…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর