শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত চুক্তির সাথে মহানবি (স)-এর গৃহীত কোন সন্ধি বা চুক্তির সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে বর্ণিত চুক্তির সাথে মহানবি (স)-এর গৃহীত হুদায়বিয়ার সন্ধির সাদৃশ্য রয়েছে । হুদায়বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মুসলমানদের জন্য এ সন্ধি ছিল শ্রেষ্ঠ বিজয়। ৬২৮ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবি (স)-এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু শর্তের ভিত্তিতে এ সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। এ শর্তগুলোর প্রতিফলনই উদ্দীপকের চুক্তির ক্ষেত্রে লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, ইসরাইল ও জর্ডানের প্রধানমন্ত্রীর মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির শর্তগুলো হুদায়বিয়ার সন্ধির অনুরূপ । কারণ হুদায়বিয়ার সন্ধির শর্তে উল্লেখ করা হয়, মুসলমান ও কুরাইশদের মধ্যে আগামী দশ বছর যেকোনো যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের উদ্দেশ্যে মক্কায় আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোনো মারণাস্ত্র সাথে আনতে পারবে না। এছাড়া হজের সময় কুরাইশরা মুসলমানদের জান-মালের নিরাপত্তা বিধান করবে । বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারবে বলেও হুদায়বিয়ার সন্ধিতে বলা হয়। আবার চুক্তির মেয়াদকালে জনসাধারণের পূর্ণ নিরাপত্তা রক্ষা করা হবে এবং একে অপরের কোনো প্রকার ক্ষতিসাধন করবে না বলেও সন্ধি স্বাক্ষরকারীগণ একমত হন। সুতরাং বলা যায়, উদ্দীপকের শান্তিচুক্তি হুদায়বিয়ার সন্ধিকেই ইঙ্গিত করে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত চুক্তির সাথে মহানবি (স)-এর গৃহীত কোন সন্ধি বা চুক্ত…

উদ্দীপক

ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজাক রবিন ও জর্ডানের প্রধানমন্ত্রী আবদেল সালাম আল মাজলির মধ্যে ১৯৯৪ সালে ২৬ অক্টোবর এক চুক্তি আক্ষরিত হয়। এ চুক্তিতে উভয় দেশ পরবর্তীতে কোনো সংঘর্ষে লিপ্ত হবে না— এ শর্তে একমত হয়। আর এ চুক্তি দ্বারা উভয় দেশের জনসাধারণের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা এবং এক দেশ থেকে অন্য দেশের ওপর কোনো আঘাত আসবে না বা এক দেশ দ্বারা অন্য দেশের কোনো ক্ষতি হবে না বলে একমত হয়। তাছাড়া এ চুক্তি দ্বারা এক দেশ অন্য দেশকে আক্রমণের ভীতি প্রদর্শন থেকে বিরত থাকবে বলে ঐকমত্য পোষণ করে। তবে আল জাজিরা নিউজ চ্যানেলের এক নিউজ বিশ্লেষণে বলা হয় যে, এ চুক্তি ছিল জর্ডানের পরোক্ষ বিজয়।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

৬২৫ খ্রিষ্টাব্দে উহুদের যুদ্ধ সংঘটিত হয় ।

উত্তর

শত্রুবাহিনী থেকে আত্মরক্ষার্থে খন্দকের যুদ্ধে কৌশল হিসেবে মহানবি (স) পরিখা খনন করেছিলেন। খন্দকের যুদ্ধে কুরাইশ ও তাদের মিত্রদের বিশাল সৈন্যবাহিনীকে মোকাবিলার জন্য মুহাম্মদ (স) পারসিক সাহাবি সালমান ফারসি (রা)-এর পরামর্শে শহরের অরক্ষিত স্থানে গভীর পরিখা খননের ব্যবস্থা করেন। মহানবি (স) তিন হাজার সাহাবাকে সাথে নিয়ে রমজান মাসে মদিনার উত্তর ও পশ্চিম দিকে গভীর পরিখা খনন করেন। তাই কুরাইশ ও মিত্রবাহিনী মদিনা নগরী অবরোধ করলেও তারা মদিনায় প্রবেশ করতে না পারায় মুসলমানরা চরম ক্ষতির হাত থেকে রক্ষা পায় ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত চুক্তির সাথে মহানবি (স)-এর গৃহীত হুদায়বিয়ার সন্ধির সাদৃশ্য রয়েছে । হুদায়বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মুসলমানদের জন্য এ সন্ধি ছিল শ্রেষ্ঠ বিজয়। ৬২৮ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবি (স)-এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু শর্তের ভিত্তিতে এ সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। এ শর্তগুলোর প্রতিফলনই উদ্দীপকের চুক্তির ক্ষেত্রে লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, ইসরাইল ও জর্ডানের প্রধানমন্ত্রীর মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির শর্তগুলো হুদায়বিয়ার সন্ধির অনুরূপ । কারণ হুদায়বিয়ার সন্ধির শর্তে উল্লেখ করা হয়, মুসলমান ও কুরাইশদের মধ্যে আগামী দশ বছর যেকোনো যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের উদ্দেশ্যে মক্কায় আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোনো মারণাস্ত্র সাথে আনতে পারবে না। এছাড়া হজের সময় কুরাইশরা মুসলমানদের জান-মালের নিরাপত্তা বিধান করবে । বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারবে বলেও হুদায়বিয়ার সন্ধিতে বলা হয়। আবার চুক্তির মেয়াদকালে জনসাধারণের পূর্ণ নিরাপত্তা রক্ষা করা হবে এবং একে অপরের কোনো প্রকার ক্ষতিসাধন করবে না বলেও সন্ধি স্বাক্ষরকারীগণ একমত হন। সুতরাং বলা যায়, উদ্দীপকের শান্তিচুক্তি হুদায়বিয়ার সন্ধিকেই ইঙ্গিত করে।

উত্তর

হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে প্রকৃতপক্ষে মুসলমানদের স্বার্থরক্ষা হয়েছিল বলে পবিত্র কুরআনে একে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়েছে । মহানবি (স)-এর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হুদায়বিয়ার সন্ধি। এটি ইসলাম ও বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। মুসলমানদের স্বতন্ত্র শক্তির বহিঃপ্রকাশ ঘটে এ সন্ধির মাধ্যমে। হযরত আবু বকর (রা)-এর মতে, হুদায়বিয়ার সন্ধির মতো জয় মুসলমানদের আর কখনও হয়নি । হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য শ্রেষ্ঠ বিজয়। আপাতদৃষ্টিতে এ সন্ধিপত্র কুরাইশদের অনুকূলে সম্পাদিত হয়েছে বলেই মনে হয়। কিন্তু দূরদৃষ্টিতে বিচার করলে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, এটি সর্বতোভাবে মুসলিম স্বার্থের অনুকূলে হয়েছিল। এ চুক্তিটি মুসলমানদেরকে একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে। এর মাধ্যমে মুসলমানরা যে একটি স্বতন্ত্র শক্তি তার বহিঃপ্রকাশ ঘটে। এ চুক্তির মাধ্যমেই কুরাইশরা মহানবি (স)-কে একজন মহান নেতা এবং মদিনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে দশ বছর যুদ্ধবিগ্রহ বন্ধ হওয়ায় মুসলমানগণ নিশ্চিন্তভাবে বসবাস করার সুযোগ লাভ করে। এ সন্ধির ফলে ইসলাম প্রচার ও প্রসারের পথ দিন দিন প্রশস্ত হতে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক বিস্তৃতি লাভ করে। ইসলামের শ্রেষ্ঠ বীর ও বিভিন্ন সম্প্রদায়ের লোক ইসলাম গ্রহণ করে। ফলে ইসলামের শক্তি বৃদ্ধি পায়। হুদায়বিয়ার সন্ধির ফলেই মুসলমানরা বিনা রক্তপাতে মক্কা বিজয় (৬৩০) করে। অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি ইসলাম ও মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনে । উপরের আলোচনা থেকে বলা যায়, হুদায়বিয়ার সন্ধি ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখে। এ সন্ধি মহানবি (স)-এর নেতৃত্ব প্রতিষ্ঠা ও স্বীকৃতির মাধ্যমে ইসলামের শক্তি সুসংহত রূপলাভ করে। এসব কারণেই মহান আল্লাহ আল কুরআনে একে মহাবিজয় বলে ঘোষণা করেছেন
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।