উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে মহানবী (সা.) কর্তৃক গৃহীত কোন পদক্ষেপের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে মহানবী (সা.) কর্তৃক গৃহীত মদিনা সনদের সাথে মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনার মূল চাবিকাঠি হচ্ছে সংবিধান। আর তাই যে কোন দেশ স্বাধীনতা লাভের পর তাদের নাগরিকদের মৌলিক অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদি নিশ্চিত করে একটি সংবিধান প্রণয়ন করে। উদ্দীপকেও হংকং সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ। আর স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দায়িত্ব কর্তব্য সম্পর্কিত একটি সংবিধান প্রণয়ন করেন দেশটির নেতা। সংবিধানটি কে ছিল ৪৭ টি ধারা। আর এই সংবিধানটি রাষ্ট্রে সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত গুরুত্ব বহন করে। মহানবী (সা.) মদিনায় ইসলামী রাষ্ট্র গঠনের পর মদিনায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সদ্ভাব গড়ে তোলা এবং সবার অধিকার রক্ষার উদ্দেশ্যে মদিনা সনদ প্রণয়ন করেন। ৬২২ খ্রিস্টাব্দে মহানবী (সা.) হিজরতের পর মদিনা ও তার আশেপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে সব গোষ্ঠীর জন্য একটি সনদ প্রণয়ন করেন, যা মদিনা সনদ হিসেবে পরিচিতি পায়। আর এই মদিনা সনদ বা সংবিধান মদিনার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে প্রণয়ন করেন। তিনি মদিনাকে প্রজাতন্ত্র ঘোষণা করেন এবং একই সাথে সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠন করে সবার সমান অধিকার নিশ্চিত করেন। সনদে প্রত্যেকপর ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং অসহায় ও দুর্বলদের সহযোগিতার বিধান রেখেছিলেন তিনি। এ সংবিধানের মাধ্যমে তিনি মদীনায় বসবাসরত সকল সম্প্রদায়কে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেন এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সক্ষম হন। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে মহানবী (সা.) কর্তৃক গৃহীত মদিনা সনদের সাথে মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে মহানবী (সা.) কর্তৃক গৃহীত কোন পদক্…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর