উদ্দীপকের আলোকে মহানবী (সা.) কর্তৃক গৃহীত সংবিধানের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে নিম্নে মদিনা সনদের গুরুত্ব বিশ্লেষণ করা হলো :মহানবী (সা.) মদিনায় হিজরতের সময় মদিনার রাজনৈতিক ও সামাজিক অবস্থা ছিল শোচনীয়। মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মহানবী মদিনার রাজনৈতিক ও সামাজিক অবস্থার সংস্কার সাধন করেন। উদ্দীপকের সংবিধানের মাধ্যমে ও সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। মদিনা সনদের ফলে ও মদিনায় রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছিল। মদিনা ও তার আশেপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে সব গোষ্ঠীর প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মদিনা সনদ প্রণয়ন করেন। মদিনা সনদ প্রণয়নের পর বিভিন্ন গোত্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসন হয়। এছাড়াও একই সাথে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও কলহ ভুলে বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হয়। এসময় দীর্ঘদিন ধরে বিবাদে লিপ্ত আউস ও খাযরাজ গোত্রসহ সবার মধ্যে দ্বন্দ্বের নিরসন হয়। এছাড়াও এর মাধ্যমে মদিনায় গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়। ফলে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় এবং মহানবী (সা.) ইসলামের শাসনতন্ত্র কায়েম করেন। এভাবে মহানবী (সা.) মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মদিনায় রাজনৈতিক পরিবেশ সুস্থিতিশীল করেন। এর ফলে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয় এবং যুদ্ধের প্রবণতা হ্রাস পায়। তাই বলা যায়, মদিনায় জাতীয় ঐক্য গড়ে ওঠার ক্ষেত্রে মদিনা সনদের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মহানবী (সা.) কর্তৃক গৃহীত সংবিধানের গুরুত্ব বিশ্লেষ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর