মহানবী (সাঃ) এর কোন সংস্কারের সাথে আব্রাহাম লিংকনের সংস্কারের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: মহানবী (সাঃ) এর মদিনার বিশৃঙ্খলা ও সুশৃংখল সমাজ গঠনের সাথে আব্রাহাম লিংকনের সংস্কারের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:ইসলাম প্রচারের কারণে মক্কাবাসীর অত্যাচার মহানবী (সা:) উপর দিন দিন বাড়তে থাকলে তিনি মদিনায় হিজরত করেন। হিজরতকালীন সময় মদিনার অবস্থা খুবই শোচনীয় ছিল। তখন মদিনার প্রধান গোত্র আওস ও খাযরাজ এর মধ্যে মারাত্মক দ্বন্দ্ব চলছিল। তাদের এই দ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের। প্রতিটি ক্ষেত্রে তারা একে অপরকে শত্রু মনে করত। ভূমি, কূপ, পানি ইত্যাদি নিয়ে তাদের রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হত। এমনকি কেউ আহত বা নিহত হলে তার বদলা নেওয়ার জন্য আবারো সংঘর্ষ শুরু করতো। তাই মহানবী (সা:) মদিনার এই সমস্যা নিরসনের জন্য এবং সার্বিক অবস্থার উন্নয়নের জন্য কিছু শান্তিপূর্ণ পদক্ষেপ নেন। তখন তিনি আওস ও খাযরাজ গোত্রের অবসান ঘটিয়্র তাদের মধ্যে শত্রুতার অবসান ঘটিয়ে ভ্রাতৃত্বের বন্ধন ঘটান। এ সময় মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মদিনায় রাজনৈতিক এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠা হয়। একই সাথে গোত্র দুটি সকল দ্বন্দ্ব-বিদ্বেষ ভুলে বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। এভাবে মহানবী (সা:) মদিনায় শান্তি প্রতিষ্ঠা করেন। উদ্দীপকেও আব্রাহাম লিংকন আমেরিকার মধ্যকার গৃহযুদ্ধ দেখে এটি নিদর্শন এর জন্য চেষ্টা চালিয়ে যান। আমেরিকায় তখন দাস প্রথা নিয়ে এই গৃহযুদ্ধ লেগেছিল, তাই তিনি দাস মুক্তির শপথ নিয়ে শত প্রতিকূলতার মাঝেও আমেরিকাকে সঠিক পথ দেখান। মহানবী (সা.) যেভাবে মদিনার মধ্যে গোত্রগুলোর মধ্যে দ্বন্দ্বনিরসনের জন্য চেষ্টা চালিয়েছিলেন এবং শান্তি ফিরিয়ে এনেছিলেন, তেমনি আব্রাহাম লিংকন ও দাসপ্রথা নিয়ে গৃহযুদ্ধে লিপ্ত থাকা আমেরিকায় সঠিক পথ দেখান। তাই বলা যায়, মহানবী (সাঃ) এর মদিনার বিশৃঙ্খলা ও সুশৃংখল সমাজ গঠনের সাথে আব্রাহাম লিংকনের সংস্কারের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
মহানবী (সাঃ) এর কোন সংস্কারের সাথে আব্রাহাম লিংকনের সংস্কারের মিল র…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর