উদ্দীপকের উল্লিখিত সংগঠনটিতে মহানবি (সা.)-এর গঠিত কোন সংগঠনের প্রভাব পড়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংগঠনটিতে মহানবি (সা.)-এর গঠিত হিলফুল ফুজুলের প্রভাব পড়েছে। উদ্দীপকে দেখা যায়, ফাহিম তার বন্ধুদের নিয়ে 'অন্বেষা সংঘ' গড়ে তোলে। এ সংঘ যুবকদের মাদক সেবন প্রতিরোধ করা, রাস্তা মেরামত, জলাশয় পরিষ্কার, পথশিশুদের খাবার ও পানি দান এবং বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাসহ সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করে। এ সংগঠন প্রতিষ্ঠায় মহানবি (সা.)-এর গঠিত হিলফুল ফুজুলের প্রভাব রয়েছে। কেননা রাসুল (সা.) সমাজে শান্তি প্রতিষ্ঠার অনুরূপ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। রাসুল (সা.) তৎকালীন আরব সমাজে বিদ্যমান অরাজকতা, দুর্নীতি ও নৈরাজ্য দেখে বিচলিত হয়ে পড়েন। বিশেষ করে মক্কায় অনুষ্ঠিত উকাজ মেলাকে কেন্দ্র করে শুরু হওয়া হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধের ভয়াবহতা রাসূল (সা.)- এর মনে দারুণভাবে রেখাপাত করে। দীর্ঘ পাঁচ বছর স্থায়ী এ যুদ্ধে বহু হতাহতের ঘটনা ঘটে। এ যুদ্ধের বীভৎসতা দেখে রাসুল (সা.)- এর অন্তর কেঁদে ওঠে। তাই তিনি সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য ৫৯১ খ্রিষ্টাব্দে সমমনা কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে সাথে নিয়ে একটি শান্তিসংঘ প্রতিষ্ঠা করেন যা ইতিহাসে 'হিলফুল ফুজুল' নামে পরিচিত। এ সংঘের সদস্য ফজল, ফাজায়েল, ফাজেল ও মোফাজ্জলের নামানুসারে এর নামকরণ করা হয় 'হিলফুল ফুজুল'। যার প্রভাব উদ্দীপকের উল্লিখিত সংগঠনে লক্ষণীয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সংগঠনটিতে রাসুল (সা.) কর্তৃক গঠিত হিলফুল ফুজুলের প্রভাব পড়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত সংগঠনটিতে মহানবি (সা.)-এর গঠিত কোন সংগঠনের প্রভা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর