শেয়ারFacebookWhatsApp

রাষ্ট্রের সংহতি, শৃঙ্খলা ও উন্নয়নের জন্য সংবিধানের ভূমিকা উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: রাষ্ট্রের সংহতি, শৃঙ্খলা ও উন্নয়নের জন্য সংবিধানের ভূমিকা তথা মদিনা সনদের ভূমিকা অপরিসীম। পৃথিবীর ইতিহাসে মদিনা সনদ ছিল সর্বপ্রথম লিখিত সংবিধান। মদিনায় মহানবি (সা.)-এর হিজরতের পূর্বে কেন্দ্রীয় কোনো সংগঠন ছিল না। সে কারণে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি ৬২২ সালে ৪৭টি ধারা সংবলিত মদিনা সনদ প্রণয়ন করে মদিনাকে সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করেন। একটি সুখী, শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্রের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের মধ্যে সহাবস্থান ও পারস্পরিক সাহায্য-সহযোগিতা অপরিহার্য। মদিনায় বসবাসরত ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিকরা অন্তঃকলহে ক্ষিপ্ত ছিল। বিশেষ করে আউস ও খাযরাজ গোত্রের কলহ সর্বজনবিদিত। তাই মহানবি (সা.) মদিনার সনদ প্রণয়ন করে সকল সম্প্রদায়ের লোকদের মধ্যে আইনের দ্বারা সহাবস্থান ও পারস্পরিক সাহায্য-সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করেন। এ সনদের মাধ্যমে মহানবি (সা.) শতধাবিভক্ত ও আত্মকলহে লিপ্ত মদিনাবাসীর মধ্যে গৃহযুদ্ধের অবসান ঘটান। ফলে সমাজে অনাবিল শান্তি প্রতিষ্ঠিত হয়। মদিনা সনদ বিভিন্ন ধর্ম ও মতবাদে বিশ্বাসী গোত্র এবং বেদুইন আরবদেরকে একটি সুসংহত জাতিতে পরিণত করে। মহানবি (সা.) মদিনা সনদের মাধ্যমে মুসলমান ও অমুসলমান সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সমাজ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করেন। মদিনা সনদ ছিল ভ্রাতৃত্বের ও ঐক্যের সেতুবন্ধ- যা জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-দলমত নির্বিশেষে সকলকে একসূত্রে গ্রন্থিত করেছিল।'তাই এটি ছিল মানবাধিকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

রাষ্ট্রের সংহতি, শৃঙ্খলা ও উন্নয়নের জন্য সংবিধানের ভূমিকা উদ্দীপক ও…

উদ্দীপক

দেশ স্বাধীন হওয়ার পর পরই বাংলাদেশের প্রতিটি ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে জনমত ও আকাঙ্ক্ষার প্রতি লক্ষ রেখে একটি সংবিধান রচিত হয়। এতে নাগরিকের মৌলিক অধিকার ও দায়িত্ব- কর্তব্য সংরক্ষিত হয়। এই সংবিধান অনুসারেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে।

Dhaka · 2023

উত্তর

৬৩০ খ্রিষ্টাব্দে মক্কা বিজয় হয়েছিল।

উত্তর

মক্কার কুরাইশদের সাথে হযরত মুহাম্মদ (সা.) ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে যে সন্ধি সম্পন্ন করেন তা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। আপাতদৃষ্টিতে এ সন্ধিপত্র মুসলমানদের প্রতিকূলে ছিল বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা ছিল মুসলমানদের অনুকূলে সুদূরপ্রসারী। এ চুক্তির ফলে মুসলমানদের সাথে কুরাইশদের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটে। দলে দলে অমুসলমান কুরাইশরা ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। মূলত এ সন্ধির মাধ্যমে মহানবি (সা.)-এর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। তাই হুদাইবিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বলে কুরআন মাজিদে উল্লেখ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের সংবিধান প্রণয়নের সাথে মহানবি (সা.)-এর প্রণীত মদিনা সনদের মিল রয়েছে। উদ্দীপকে পরিলক্ষিত হয় দেশ স্বাধীন হওয়ার পর পরই বাংলাদেশের প প্রতিটি ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে জনমত ও আকাঙ্ক্ষার প্রতি লক্ষ রেখে একটি সংবিধান রচিত হয়। এতে নাগরিকের মৌলিক অধিকার ও দায়িত্ব-কর্তব্য সংরক্ষিত হয়। এই সংবিধান অনুসারেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। অনুরূপ ঘটনা মদিনা সনদের ক্ষেত্রেও লক্ষণীয়। মহানবি (সা.) যখন মদিনায় হিজরত করেন তখন মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব ও অনৈক্য বিরাজমান ছিল। এছাড়া তখন মদিনার সামাজিক ও রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। এ সময় আউস ও খাযরাজ নামে দুটি গোত্র পরস্পর দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত ছিল। এছাড়া মদিনায় বনু কাইনুকা, বনু নাজির ও বনু কুরায়জা নামে ইহুদিদের তিনটি শাখা পরস্পরের স্বার্থপরতা ও চক্রান্তের কারণে মদিনায় এক বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান ছিল। তারা মহানবি (সা.)-এর নেতৃত্বে সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নবজীবন লাভ করে এবং মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়। ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরতের পর মহানবি (সা.) মদিনার সংহতির চিন্তা করে সেখানে বসবাসকারী পৌত্তলিক, ইহুদি, খ্রিষ্টান এবং মুসলমানদের জন্য যে শাসনতন্ত্র প্রণয়ন করেন, তা-ই হলো 'কিতাব-আর-রাসুল বা 'সাহিফা-আর-রাসুল' সংক্ষেপে মদিনার শাসনতন্ত্র বা মদিনা সনদ। এস. ওয়াট একে 'মদিনার সংবিধান' বলেছেন। ইবনে হিশামের। 'সিরাত' গ্রন্থানুসারে মদিনা সনদের ৪৭টি ধারা ছিল। পরিশেষে বলা যায়, উদ্দীপকের বাংলাদেশের সংবিধান প্রণয়নের সাথে রাসুল (সা.) কর্তৃক প্রণীত মদিনা সনদের মিল রয়েছে।

উত্তর

রাষ্ট্রের সংহতি, শৃঙ্খলা ও উন্নয়নের জন্য সংবিধানের ভূমিকা তথা মদিনা সনদের ভূমিকা অপরিসীম। পৃথিবীর ইতিহাসে মদিনা সনদ ছিল সর্বপ্রথম লিখিত সংবিধান। মদিনায় মহানবি (সা.)-এর হিজরতের পূর্বে কেন্দ্রীয় কোনো সংগঠন ছিল না। সে কারণে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি ৬২২ সালে ৪৭টি ধারা সংবলিত মদিনা সনদ প্রণয়ন করে মদিনাকে সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করেন। একটি সুখী, শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্রের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের মধ্যে সহাবস্থান ও পারস্পরিক সাহায্য-সহযোগিতা অপরিহার্য। মদিনায় বসবাসরত ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিকরা অন্তঃকলহে ক্ষিপ্ত ছিল। বিশেষ করে আউস ও খাযরাজ গোত্রের কলহ সর্বজনবিদিত। তাই মহানবি (সা.) মদিনার সনদ প্রণয়ন করে সকল সম্প্রদায়ের লোকদের মধ্যে আইনের দ্বারা সহাবস্থান ও পারস্পরিক সাহায্য-সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করেন। এ সনদের মাধ্যমে মহানবি (সা.) শতধাবিভক্ত ও আত্মকলহে লিপ্ত মদিনাবাসীর মধ্যে গৃহযুদ্ধের অবসান ঘটান। ফলে সমাজে অনাবিল শান্তি প্রতিষ্ঠিত হয়। মদিনা সনদ বিভিন্ন ধর্ম ও মতবাদে বিশ্বাসী গোত্র এবং বেদুইন আরবদেরকে একটি সুসংহত জাতিতে পরিণত করে। মহানবি (সা.) মদিনা সনদের মাধ্যমে মুসলমান ও অমুসলমান সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সমাজ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করেন। মদিনা সনদ ছিল ভ্রাতৃত্বের ও ঐক্যের সেতুবন্ধ- যা জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-দলমত নির্বিশেষে সকলকে একসূত্রে গ্রন্থিত করেছিল।'তাই এটি ছিল মানবাধিকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।