মহানবি (সা.)-এর সাথে ভিন্নমত পোষণকারী দলের কর্মকাণ্ড উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মহানবি (সা.)-এর ভিন্নমত পোষণকারী দল বলতে ইহুদিদের বোঝানো হয়েছে। রাজাকাররা যেমন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তেমনি ইহুদিরা খন্দকের যুদ্ধে মহানবি (সা.)-এর বিরোধিতা করেছিল। মদিনায় ইহুদিরা সবসময় মহানবি (সা.)-এর সাথে ভিন্নমত পোষণ করে শত্রুতা করত। তারা মদিনার মুসলমানদের ধ্বংস করতে চাইত। তারা রাজাকারদের মুক্তিযুদ্ধের বিরোধিতার মতো মহানবি (সা.) বিরুদ্ধে শত্রুপক্ষকে সাহায্য করত। মদিনায় বনু কায়নুকা, বনু নাজির ③ ও বনু কুরায়জা নামে তিনটি ইহুদি গোত্র বাস করত। অল্পদিনের মধ্যেই বনু কায়নুকা গোত্রের লোকেরা মদিনা সনদ ভঙ্গ করে। সন্ধির শর্তানুসারে বদরের যুদ্ধে তাদের মুসলমানদের সাহায্য করার কথা ছিল; কিন্তু তারা সাহায্য না করে গোপনে কুরাইশদের সাহায্য করে। তারা প্রকাশ্যভাবে মহানবি (সা.) ও মুসলমানদের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে ওঠে। তাদের এসব কার্যকলাপে বিরক্ত হয়ে মহানবি (সা.) শেষপর্যন্ত তাদেরকে ৬২৪ খ্রিষ্টাব্দে মদিনা হতে বিতাড়িত করেন। উহুদের যুদ্ধের সময় ইহুদি বনু নাজির গোত্র কুরাইশদের সাথে মিত্রতা স্থাপন করে মদিনা আক্রমণ করে। এমনকি আমিন বিন জাহাস নামের জনৈক ইহুদি পাথর নিক্ষেপ করে মুহাম্মদ (সা.)-কে মারার অপচেষ্টা করে। খন্দকের যুদ্ধে তারা মুসলমানদের বিপক্ষে কুরাইশদের পক্ষে অবলম্বন করে। আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত মুহাম্মদ (সা.) বনু কুরাইযার দুর্গ অবরোধ করেন। কয়েক সপ্তাহ (দুই এ সপ্তাহ) অতিবাহিত হওয়ার পর তারা তাদের পুরাতন মিত্র আউস গোত্রের সাদ বিন মুয়াযকে প্রতিনিধি ও বিচারক মনোনীত করেন। হযরত মুহাম্মদ (সা.) ইহুদিদের প্রস্তাব মেনে নিলেন। সাদ বিন মুয়ায রায় ঘোষণা করলেন এবং বললেন যে, যোদ্ধাক্ষম ব্যক্তিদের হত্যা করা হবে এবং শিশু ও নারীদের দাস করা হবে। রায়ের ক্ষেত্রে তিনি তাওরাতের বিধান প্রয়োগ করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের রাজাকারদের কর্মকাণ্ডের মতো মদিনায় ইহুদিদের কর্মকান্ড ছিল ন্যক্কারজনক।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
মহানবি (সা.)-এর সাথে ভিন্নমত পোষণকারী দলের কর্মকাণ্ড উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর