শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল আছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে মহানবীর হিলফুল ফুজুল শান্তিসংঘ গঠনের মিল আছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের সিঙ্গাপুরে বিভিন্ন অনৈতিক কাজ ব্যবহারকারী বৃদ্ধি পায়। আর এর থেকে বাঁচতে কয়েকজন যুবক মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমিতি গঠন করেন। সমিতি গঠনের পরে তারা কিছু কর্মসূচি গ্রহণ করেন এবং সে অনুযায়ী অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করেন। যার ফলে অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর একটি শ্রেষ্ঠ ও সভ্য জাতিতে পরিণত হয়। মহানবীর জন্মপরবর্তী সময় আরব ছিল জাহিলিয়াতে পরিপূর্ণ। তখন আরবে ছিল অন্যায় অবিচার। এছাড়াও ৫৮৪ খ্রিস্টাব্দে মক্কার অদূর অবস্থিত উকাজ মেলার বিভিন্ন প্রতিযোগিতাকে কেন্দ্র করে শুরু হয়েছিল যুদ্ধ। আর এই যুদ্ধ পাঁচ বছর ধরে স্থায়ী ছিল। এ যুদ্ধের ভয়াবহতা মহানবীর মনে রেখাপাত করে। তাই উদ্দীপকের মত মহানবীও কিশোর বয়সে মক্কায় শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তিনি মক্কা থেকে সকল অন্যায়-অবিচার, শোষণ, জুলুম, অত্যাচার বন্ধের জন্য উদ্যোগ নেন। তাই ৫৯০ খ্রিস্টাব্দে তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। এতে করে মক্কায় শান্তি ফিরে আসে। হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের প্রতিটি কাজই মানবজাতির জন্য পথ নির্দেশনা ও আদর্শ শিক্ষা। তার গঠিত হিলফুল ফুজুল শান্তি সংঘ আজও মানব জাতিকে শান্তির পথে পরিচালিত করছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে মহানবীর হিলফুল ফুজুল শান্তিসংঘ গঠনের মিল আছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল আছ…

উদ্দীপক

আধুনিক সিঙ্গাপুর রাষ্ট্র একসময় মালয়েশিয়ার সাথে সংযুক্ত ছিল। পরবর্তীতে তারা মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় সিঙ্গাপুরে বিভিন্ন অর্থনৈতিক কাজ ব্যাপক হারে বৃদ্ধি পায়। এ সকল চুরি, ডাকাতিসহ অন্যান্য অন্যায় কাজের অপবাদ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য কতিপয় যুবক ঐক্যবদ্ধ একটি সমিতি গঠন করেন। এবং উক্ত সমিতি কিছু কর্মসূচি গ্রহণ করে। সে অনুযায়ী অপরাধের কঠোর শাস্তির ব্যবস্থা করে । এতে অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর একটি শ্রেষ্ঠ রাষ্ট্র ও সভ্য জাতিতে পরিণত হয়।

Dhaka · 2021

উত্তর

আরব দেশ এশিয়া মহাদেশে অবস্থিত।

উত্তর

সততা ও বিশ্বস্ততার ধারক হওয়া হযরত মুহাম্মদ (সাঃ) কে আল আমিন বলা হয়। আল আমিন অর্থ বিশ্বাসী। মহানবী (সাঃ) ছোটবেলা থেকেই সততা গুণটির অধিকারই ছিলেন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না । তাই মানুষ তাকে প্রচন্ড বিশ্বাস করতো এবং তার ওপর আস্থা রাখতো। তার এই সততা জন্য সবাই তাঁকে আল আমিন বলে ডাকত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে মহানবীর হিলফুল ফুজুল শান্তিসংঘ গঠনের মিল আছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের সিঙ্গাপুরে বিভিন্ন অনৈতিক কাজ ব্যবহারকারী বৃদ্ধি পায়। আর এর থেকে বাঁচতে কয়েকজন যুবক মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমিতি গঠন করেন। সমিতি গঠনের পরে তারা কিছু কর্মসূচি গ্রহণ করেন এবং সে অনুযায়ী অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করেন। যার ফলে অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর একটি শ্রেষ্ঠ ও সভ্য জাতিতে পরিণত হয়। মহানবীর জন্মপরবর্তী সময় আরব ছিল জাহিলিয়াতে পরিপূর্ণ। তখন আরবে ছিল অন্যায় অবিচার। এছাড়াও ৫৮৪ খ্রিস্টাব্দে মক্কার অদূর অবস্থিত উকাজ মেলার বিভিন্ন প্রতিযোগিতাকে কেন্দ্র করে শুরু হয়েছিল যুদ্ধ। আর এই যুদ্ধ পাঁচ বছর ধরে স্থায়ী ছিল। এ যুদ্ধের ভয়াবহতা মহানবীর মনে রেখাপাত করে। তাই উদ্দীপকের মত মহানবীও কিশোর বয়সে মক্কায় শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তিনি মক্কা থেকে সকল অন্যায়-অবিচার, শোষণ, জুলুম, অত্যাচার বন্ধের জন্য উদ্যোগ নেন। তাই ৫৯০ খ্রিস্টাব্দে তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। এতে করে মক্কায় শান্তি ফিরে আসে। হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের প্রতিটি কাজই মানবজাতির জন্য পথ নির্দেশনা ও আদর্শ শিক্ষা। তার গঠিত হিলফুল ফুজুল শান্তি সংঘ আজও মানব জাতিকে শান্তির পথে পরিচালিত করছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে মহানবীর হিলফুল ফুজুল শান্তিসংঘ গঠনের মিল আছে।

উত্তর

উক্ত সমিতি তথা হিলফুল ফুজুল শান্তিসংঘের কর্মসূচী নিম্নে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো : মহানবীর সময়ে মক্কায় তখন জাহিলিয়া বিরাজমান ছিল। তাই মক্কা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মহানবী কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। হিলফুল ফুজুল সংগঠনটি ক্ষমতাশীলদের দাপট নিয়ন্ত্রণ এবং অসহায়দের আশ্রয় বিধানে শান্তিপূর্ণভাবে প্রয়াস চালিয়েছেন। শান্তি প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল যেসকল কর্মসূচী গ্রহণ করেছিলো:১. দেশে শান্তি-শৃঙখলা প্রতিষ্ঠা করা।২. বিভিন্ন গোত্রের মাধ্যমে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা এবং সদ্ভাব স্থাপন করা। ৩. অত্যাচারীকে বাধা দেওয়া এবং অত্যাচারিত কে রক্ষা করা। ৪. দুর্বল, অসহায় ও এতিমদের সাহায্য করা। ৫. বিদেশি বণিকদের জানমালের নিরাপত্তা দেওয়া। আরব সমাজে অশান্তি, অন্যায়-অত্যাচার ও বিশৃঙ্খলার মূল কারণ ছিল গোত্রভিত্তিক দ্বন্দ্ব-কলহ। তাই মহানবী হিলফুল ফুজুল শান্তি সংগঠনের মাধ্যমে গোত্রগুলোর মধ্যে চলমান যুদ্ধ-সংঘাত বন্ধের জন্য উদ্যোগ নেন। একই সাথে তাদের মধ্যে সদ্ভাব স্থাপন করেন। যার ফলে মক্কায় শান্তি-শৃঙ্খলা কিছুটা ফিরে আসে। এছাড়াও সেই সময়ে দুর্বলদের উপর সবলদের অত্যাচার ছিল সাধারণ বিষয়। তাই অত্যাচারীদেরকে বাধা দিয়ে এবং অত্যাচারিতদের রক্ষা করতেন। একই সাথে দুর্বল, অসহায়, এতিমদের সাহায্য করতেন। যার ফলে হিলফুল ফুজুল শান্তি সংগঠন শুরুর প্রথম বছরেই ভীতি প্রদর্শন এবং ক্ষমতাশীলদের আইন-শৃঙ্খলা লঙ্ঘনের বিষয়টি কমে আসে। এছাড়াও সেই সময়ে বিদেশি বণিকদের উপর জুলুম বন্ধ এবং তাদের জানমালের নিরাপত্তার জন্য উদ্যোগ নেন। সর্বোপরি সকল অন্যায়-অত্যাচার বন্ধ করার জন্য কর্মসূচিগুলোর প্রচলন শুরু করলে ধীরে ধীরে মক্কায় শান্তি প্রতিষ্ঠিত হয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।