উক্ত সমিতির কর্মসূচিগুলো তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সমিতি তথা হিলফুল ফুজুল শান্তিসংঘের কর্মসূচী নিম্নে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো : মহানবীর সময়ে মক্কায় তখন জাহিলিয়া বিরাজমান ছিল। তাই মক্কা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মহানবী কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। হিলফুল ফুজুল সংগঠনটি ক্ষমতাশীলদের দাপট নিয়ন্ত্রণ এবং অসহায়দের আশ্রয় বিধানে শান্তিপূর্ণভাবে প্রয়াস চালিয়েছেন। শান্তি প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল যেসকল কর্মসূচী গ্রহণ করেছিলো:১. দেশে শান্তি-শৃঙখলা প্রতিষ্ঠা করা।২. বিভিন্ন গোত্রের মাধ্যমে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা এবং সদ্ভাব স্থাপন করা। ৩. অত্যাচারীকে বাধা দেওয়া এবং অত্যাচারিত কে রক্ষা করা। ৪. দুর্বল, অসহায় ও এতিমদের সাহায্য করা। ৫. বিদেশি বণিকদের জানমালের নিরাপত্তা দেওয়া। আরব সমাজে অশান্তি, অন্যায়-অত্যাচার ও বিশৃঙ্খলার মূল কারণ ছিল গোত্রভিত্তিক দ্বন্দ্ব-কলহ। তাই মহানবী হিলফুল ফুজুল শান্তি সংগঠনের মাধ্যমে গোত্রগুলোর মধ্যে চলমান যুদ্ধ-সংঘাত বন্ধের জন্য উদ্যোগ নেন। একই সাথে তাদের মধ্যে সদ্ভাব স্থাপন করেন। যার ফলে মক্কায় শান্তি-শৃঙ্খলা কিছুটা ফিরে আসে। এছাড়াও সেই সময়ে দুর্বলদের উপর সবলদের অত্যাচার ছিল সাধারণ বিষয়। তাই অত্যাচারীদেরকে বাধা দিয়ে এবং অত্যাচারিতদের রক্ষা করতেন। একই সাথে দুর্বল, অসহায়, এতিমদের সাহায্য করতেন। যার ফলে হিলফুল ফুজুল শান্তি সংগঠন শুরুর প্রথম বছরেই ভীতি প্রদর্শন এবং ক্ষমতাশীলদের আইন-শৃঙ্খলা লঙ্ঘনের বিষয়টি কমে আসে। এছাড়াও সেই সময়ে বিদেশি বণিকদের উপর জুলুম বন্ধ এবং তাদের জানমালের নিরাপত্তার জন্য উদ্যোগ নেন। সর্বোপরি সকল অন্যায়-অত্যাচার বন্ধ করার জন্য কর্মসূচিগুলোর প্রচলন শুরু করলে ধীরে ধীরে মক্কায় শান্তি প্রতিষ্ঠিত হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত সমিতির কর্মসূচিগুলো তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর