উদ্দীপকের ঘটনা সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে মহানবী (সা.) এর মক্কা থেকে মদিনায় হিজরতের সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মিয়ানমারের শাসকগোষ্ঠীর নির্যাতন, অত্যাচারের শিকার হন প্রায় ১০ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম। আর এই নির্যাতন অত্যাচারের মূল কারণই ধর্ম। তাই বাধ্য হয়ে রোহিঙ্গারা নিজ মাতৃভূমি ত্যাগ করে এবং বাংলাদেশে আশ্রয় নেয়। আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিভিন্নভাবে সহযোগিতা দেয় বাংলাদেশ। নবুয়ত লাভের পর মহানবী (সা.) মক্কায় ইসলাম প্রচার শুরু করলে মক্কার কাফির-মুশরিকরা তাঁর উপর ক্ষিপ্ত হয়ে অত্যাচার শুরু করেন। তারা মহানবীকে পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। এছাড়াও তারা মহানবীকে হত্যার পরিকল্পনা করে। মক্কার পৌত্তলিক কুরাইশদের অত্যাচার মারাত্মকভাবে বেড়ে গেলে আল্লাহর নির্দেশে মহানবী হযরত আবু বকর (রা.) কে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পর মদিনাবাসী মহানবীকে সাদরে গ্রহণ করেন। মহানবী সেখানে ইসলাম প্রচার শুরু করেন এবং দ্রুতগতিতে ইসলাম প্রসার লাভ করে। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ধর্মীয় কারণে নিজ দেশের মানুষদের অত্যাচারের শিকার হওয়া, দেশ ত্যাগ করে অন্য দেশে অবস্থান নেওয়া এবং অবস্থানকৃত দেশে সহযোগিতা পাওয়ার দিক থেকে উদ্দীপকের ঘটনার সাথে মহানবী (সা.) এর মক্কা থেকে মদিনায় হিজরতের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর