শেয়ারFacebookWhatsApp

উক্ত ঘটনাটি ছিল ইসলামের ইতিহাসের এক মোড় পরিবর্তনকারী ঘটনা— বিশ্লেষণ কর ।

উত্তর: উক্ত ঘটনা তথা মহানবীর মদিনায় হিজরত ছিল ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : মানবতার মুক্তির দূত মহানবী (সা.) নবুয়ত লাভের পর মক্কায় ইসলাম প্রচার শুরু করলে কুরাইশরা তাঁর উপর ক্ষিপ্ত হয়ে অত্যাচার চালানো শুরু করে। অত্যাচার মারাত্মকভাবে বেড়ে গেলে আল্লাহর নির্দেশে মহানবী হযরত আবু বকর (রা.) কে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। কেননা মদিনায় হিজরতের পর মদিনাবাসী মহানবীকে সাদরে গ্রহণ করেন। মদিনায় শোচনীয় সামাজিক ও রাজনৈতিক অবস্থা দেখে তিনি মদিনার সকল গোত্রের প্রতিনিধিদের সমন্বয় মদিনা সনদ প্রণয়ন করেন। যার ফলে মদিনায় সামাজিক ও রাজনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। মদিনা সনদের ধারাগুলোর মাধ্যমে মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায় এবং একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সবার নিকট উপস্থাপিত হন। এতে করে মদিনায় দীর্ঘদিন ধরে বিরাজমান গোত্রভিত্তিক দ্বন্দ্বের নিরসন ঘটে। এর ফলে দলে দলে লোক ইসলাম গ্রহণ করেন ও মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তখন তিনি মদিনায় ইসলাম প্রচার শুরু করলে মদিনাবাসীর সহযোগিতায় ইসলামে প্রচার ও বিস্তৃতি সহজ হয়। ফলে অল্প সময়ের মধ্যে সমগ্র আরব মুসলমানদের অধীনে আসে। হিজরতের পরপরই মহানবী (সা.) মদিনাতে মুসলমানদের মিলন কেন্দ্র হিসেবে মসজিদে নববী নির্মাণ করেন। এছাড়াও মদিনাবাসীর সম্মানে তিনি নগরীর নাম রাখেন মদিনাতুন্নবী বা নবীর শহর। হিজরতের পর মদিনায় ইসলামের প্রচার ও প্রসার, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে মক্কা এবং অর্ধেক বিশ্ব বিজয়ের দ্বার উন্মোচন হয় বিধায়, তাই বলা যায়, মদিনায় হিজরত ছিল ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উক্ত ঘটনাটি ছিল ইসলামের ইতিহাসের এক মোড় পরিবর্তনকারী ঘটনা— বিশ্লেষণ…

উদ্দীপক

মিয়ানমারের শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, হত্যা, দর্শন ও বাড়িঘর পোড়ানো র শিকার হয়ে প্রায় দশ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম বাংলাদেশ আশ্রয় নিয়েছে। মূলত ধর্মীয় কারণেই রোহিঙ্গা মুসলিমরা তাদের জন্মভূমি ত্যাগ করতে বাধ্য হয়। বাংলাদেশের সরকার মানবিক কারণে ঐ সকল শরণার্থীদের খাদ্য,বস্ত্র,বাসস্থান, চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে প্রশংসা অর্জন করেছে।

Dhaka · 2021

উত্তর

মেরাজ শব্দের অর্থ উর্ধ্বগমন।

উত্তর

ইসলাম পূর্ব যুগে আরবের আল্লাহর একত্ববাদ এর বিশ্বাসীরা হলো হানিফ সম্প্রদায়। জাহেলিয়া যুগে আরব সমাজের মুষ্টিমের লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। তারা দেব-দেবের পূজা থেকে বিরত থাকতো। এদের সংখ্যা ছিল খুবই কম। তারা শুধু মূর্তিপূজা নয় তৎকালীন আরবের অন্যায় অত্যাচার কুসংস্কার অনৈতিক জীবনযাপন ঘোরবিরোধী ছিল। এরা হযরত ইব্রাহিম (আঃ) এর প্রচারিত তাওহীদের অনুসারী ছিল। জাহেলিয়া যুগে এরাই হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে মহানবী (সা.) এর মক্কা থেকে মদিনায় হিজরতের সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মিয়ানমারের শাসকগোষ্ঠীর নির্যাতন, অত্যাচারের শিকার হন প্রায় ১০ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম। আর এই নির্যাতন অত্যাচারের মূল কারণই ধর্ম। তাই বাধ্য হয়ে রোহিঙ্গারা নিজ মাতৃভূমি ত্যাগ করে এবং বাংলাদেশে আশ্রয় নেয়। আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিভিন্নভাবে সহযোগিতা দেয় বাংলাদেশ। নবুয়ত লাভের পর মহানবী (সা.) মক্কায় ইসলাম প্রচার শুরু করলে মক্কার কাফির-মুশরিকরা তাঁর উপর ক্ষিপ্ত হয়ে অত্যাচার শুরু করেন। তারা মহানবীকে পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। এছাড়াও তারা মহানবীকে হত্যার পরিকল্পনা করে। মক্কার পৌত্তলিক কুরাইশদের অত্যাচার মারাত্মকভাবে বেড়ে গেলে আল্লাহর নির্দেশে মহানবী হযরত আবু বকর (রা.) কে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পর মদিনাবাসী মহানবীকে সাদরে গ্রহণ করেন। মহানবী সেখানে ইসলাম প্রচার শুরু করেন এবং দ্রুতগতিতে ইসলাম প্রসার লাভ করে। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ধর্মীয় কারণে নিজ দেশের মানুষদের অত্যাচারের শিকার হওয়া, দেশ ত্যাগ করে অন্য দেশে অবস্থান নেওয়া এবং অবস্থানকৃত দেশে সহযোগিতা পাওয়ার দিক থেকে উদ্দীপকের ঘটনার সাথে মহানবী (সা.) এর মক্কা থেকে মদিনায় হিজরতের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উক্ত ঘটনা তথা মহানবীর মদিনায় হিজরত ছিল ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : মানবতার মুক্তির দূত মহানবী (সা.) নবুয়ত লাভের পর মক্কায় ইসলাম প্রচার শুরু করলে কুরাইশরা তাঁর উপর ক্ষিপ্ত হয়ে অত্যাচার চালানো শুরু করে। অত্যাচার মারাত্মকভাবে বেড়ে গেলে আল্লাহর নির্দেশে মহানবী হযরত আবু বকর (রা.) কে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। কেননা মদিনায় হিজরতের পর মদিনাবাসী মহানবীকে সাদরে গ্রহণ করেন। মদিনায় শোচনীয় সামাজিক ও রাজনৈতিক অবস্থা দেখে তিনি মদিনার সকল গোত্রের প্রতিনিধিদের সমন্বয় মদিনা সনদ প্রণয়ন করেন। যার ফলে মদিনায় সামাজিক ও রাজনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। মদিনা সনদের ধারাগুলোর মাধ্যমে মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায় এবং একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সবার নিকট উপস্থাপিত হন। এতে করে মদিনায় দীর্ঘদিন ধরে বিরাজমান গোত্রভিত্তিক দ্বন্দ্বের নিরসন ঘটে। এর ফলে দলে দলে লোক ইসলাম গ্রহণ করেন ও মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তখন তিনি মদিনায় ইসলাম প্রচার শুরু করলে মদিনাবাসীর সহযোগিতায় ইসলামে প্রচার ও বিস্তৃতি সহজ হয়। ফলে অল্প সময়ের মধ্যে সমগ্র আরব মুসলমানদের অধীনে আসে। হিজরতের পরপরই মহানবী (সা.) মদিনাতে মুসলমানদের মিলন কেন্দ্র হিসেবে মসজিদে নববী নির্মাণ করেন। এছাড়াও মদিনাবাসীর সম্মানে তিনি নগরীর নাম রাখেন মদিনাতুন্নবী বা নবীর শহর। হিজরতের পর মদিনায় ইসলামের প্রচার ও প্রসার, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে মক্কা এবং অর্ধেক বিশ্ব বিজয়ের দ্বার উন্মোচন হয় বিধায়, তাই বলা যায়, মদিনায় হিজরত ছিল ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।