উদ্দীপকে উল্লিখিত সনদের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সনদের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সনদের সাথে মহানবী সা. প্রণীত মদীনা সনদের সাদৃশ্য আছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সকল মানুষের সহজাত মর্যাদা, সমান অধিকার ও সহমতা রক্ষার কথা উল্লেখ করে ১৯৬৮ সালে ১০ ডিসেম্বর মানবাধিকার সনদ ঘোষণা করে United Nations General Assembly. এই সনদে সকল মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ এবং সকল বর্ণ ও ধর্মের মানুষের সমান মর্যাদার কথা বলা হয়েছে। যা বিশ্বমানবের সকলকে একই সূত্র গ্রথিত করে। হিজরতের পর মহানবীও মদিনার সকল মানুষের অধিকার সংরক্ষণের জন্য মদিনা সনদ প্রণয়ন করেন। এই সনদে ছিল ৪৭ টি ধারা। এই সনদের মাধ্যমে তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার রক্ষার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনের রূপরেখা প্রণয়ন করেন। হিজরতের পর মহানবী দেখেন মদিনায় অশান্তি, বিশৃঙ্খলা এবং গোত্রে গোত্রে দ্বন্দ্ব-কলহ। সেখানে ছিল না মানুষের সকল অধিকার আর ছিল দুর্বলদের উপর সবল দের অত্যাচার। তাই মহানবীর সকল মানুষের অধিকার নিশ্চিতের জন্য সকল গোত্রের প্রতিনিধিদের নিয়ে একটি সনদ প্রণয়ন করেন, যা মদিনা সনদ নামে পরিচিত। এটিই ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। এই সনদের ধারাগুলো ছিল মানুষের শান্তি, সমৃদ্ধি ও অধিকারের রক্ষাকবচ। এই সনদের মাধ্যমে তিনি মদিনায় বসবাস সদস সকল ধর্ম এবং গোত্রের মানুষদের মধ্যে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একের বিপদে অন্যকে পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করেন। এছাড়াও এই সমাজে তিনি সকল সম্প্রদায়ের মানুষের কে সমান অধিকার প্রদানের ঘোষণা দেন। তাছাড়া সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার প্রদান করেন। এই সনদে তিনি সকল অপরাধমূলক কাজকে নিষিদ্ধকরণ এবং অসহায় দিয়ে সাহায্য করার জন্য আহ্বান জানান। যার ফলে সমগ্র মদিনাবাসী একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন এবং সকলের অধিকার সুনিশ্চিত হয়। তাই বলা যায়, সকলের অধিকার নিশ্চিত করা এবং সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার দিক থেকে উদ্দীপকে উল্লিখিত সনদের সাথে মহানবী সা. প্রণীত মদীনা সনদের সাদৃশ্য আছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সনদের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সনদের সাদৃশ্য আছ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর