উক্ত সনদে পৃথিবীর সকল ধর্মের মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে —বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সনদ তথা মদিনা সনদে পৃথিবীর সকল ধর্মের মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : মানবতার মুক্তির দূত মহানবী (সা.) নবুয়ত লাভের পর মক্কায় ইসলাম প্রচার শুরু করলে কুরাইশরা তাঁর উপর অত্যাচার চালানো শুরু করে। অত্যাচার মারাত্মকভাবে বেড়ে গেলে আল্লাহর নির্দেশে মহানবী মদিনায় হিজরত করেন। মদিনায় শোচনীয় সামাজিক ও রাজনৈতিক অবস্থা দেখে তিনি মদিনার সকল গোত্রের প্রতিনিধিদের সমন্বয় মদিনা সনদ প্রণয়ন করেন। মদীনা সনদের মধ্য দিয়ে মদিনায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের লোকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। তাদের মধ্যে চলমান হিংসা-বিদ্বেষ, দ্বন্দ্ব-কলহ ভুলে গিয়ে তারা বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। এই সনদে মহানবী সকল মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করেন। যার ফলে দুর্বলদের উপর সবলদের অত্যাচার, অসহায়দের নিপীড়ন সহ ক্ষমতাসিলদের অন্যায় কার্যক্রমগুলো রুখে যায়। যার মাধ্যমে সকলের অধিকার অধিকার নিশ্চিত হয়। এছাড়াও এই সনদে মহানবী সকল ধরনের মানুষকে সমান অধিকার নিশ্চিত করেন। যার ফলে সকল ধরনের মানুষই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারেন। এছাড়াও এই সনদ অনুসারে স্বাক্ষরকারী সভায় যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকার নিশ্চয়তা দেয়। যার ফলে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয় এবং ধীরে ধীরে মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হতে থাকে। এরই মধ্যে দিয়ে মদিনায় শান্তি ও সুশৃংখল একটি রাষ্ট্র গঠিত হয়। যার ফলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাতৃত্বেবোধ এবং সম্প্রতির বন্ধন সৃষ্টির মধ্যে দিয়ে একটি রাজনৈতিক ঐক্য সম্বলিত রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এছাড়াও মহানবী মদিনায় গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘোষণা করে এক আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন এবং ইসলামের শাসনতন্ত্র কায়েম করেন। যেহেতু মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মহানবী সকল মানুষের অধিক মৌলিক অধিকার নিশ্চিত করতে পেরেছেন। সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালনের অধিকার নিশ্চিত করতে পেরেছেন এবং সবার মধ্যে সকল হানাহানি বিরত রেখে একটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছেন, তাই বলা যায় "মদিনা সনদে পৃথিবীর সকল ধর্মের মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে" উক্তিটি যথার্থ
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত সনদে পৃথিবীর সকল ধর্মের মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর