"বাবর কর্তৃক প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য–মহানবী (সাঃ) এর কর্তৃক প্রতিষ্ঠিত মদিনা ইসলাম রাষ্ট্রকে স্মরণ করিয়ে দেয়" - ব্যাখ্যা কর।
উত্তর: "বাবর কর্তৃক প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য–মহানবী (সাঃ) এর কর্তৃক প্রতিষ্ঠিত মদিনা ইসলাম রাষ্ট্রকে স্মরণ করিয়ে দেয়"। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো: সম্রাট বাবর একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। কিন্তু তিনি বারবার মধ্য এশিয়া থেকে বিতাড়িত হন। তাই তিনি ভারতবর্ষে রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেন। পরবর্তীতে তিনি ভারতের শাসক ইব্রাহিম লোদীকে হারিয়ে বিজয় লাভ করেন এবং আরো কয়েকজন শত্রুকে পরাজিত করে ভারতে মোঘল শাসনের সূচনা করেন। মহানবী সাঃ মদিনায় হিজরত করার পর সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেন। মদিনাইয ছিল প্রথম আদর্শ ইসলামী রাষ্ট্র। মহানবী মদিনায় হিজরতের পর মদিনায় শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন। তখন তিনি তার রাজনৈতিক দূরদর্শিতার মধ্য দিয়ে মদিনা ও এর আশপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতির বন্ধন তৈরি করেন। কেননা জনগণের মধ্যে সম্প্রীতি না থাকলে শান্তিপূর্ণ ও আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই তিনি এই সকল গোত্রের প্রতিনিধির সাথে আলোচনা করে মদিনা সনদ প্রণয়ন করেন। আর এই সনদ অনুসারে তিনি রাষ্ট্র পরিচালনা করেন এবং মদিনায় শান্তি ফিরিয়ে আনেন। এছাড়াও তিনি অসহায় ও দুর্বলদের দায়িত্ব নিতেন এবং অত্যাচারিতদের রক্ষা করতেন। এছাড়াও তিনি রক্তপাত, যুদ্ধ, হত্যাসহ সকল অত্যাচার এবং অপরাধমূলক কাজে নিষিদ্ধ করেন। সর্বোপরি তিনি মদিনা সনদের বিভিন্ন নীতির মাধ্যমে একটি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন যা ছিল বিশ্বের প্রথম সার্বভৌম জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা। হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজল মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। মহানবী আল্লাহর সার্বভৌমত্ব বজায় রেখে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করে মদিনায় একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সম্রাট বাবরও তার শাসনের জন্য ভারতে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।তাই উপরের আলোচনা অনুসারে বলা যায়, বাবর কর্তৃক প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য–মহানবী (সাঃ) এর কর্তৃক প্রতিষ্ঠিত মদিনা ইসলাম রাষ্ট্রকে স্মরণ করিয়ে দেয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
"বাবর কর্তৃক প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য–মহানবী (সাঃ) এর কর্তৃক প্রতি…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর