শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দক্ষিণ সুদানের মতো মহানবি (স)-এর গৃহীত ব্যবস্থা মানবাধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত— মূল্যায়ন করো ।

উত্তর: উদ্দীপকের দক্ষিণ সুদানের মতো মহানবি (স)-এর গৃহীত ব্যবস্থা মানবাধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত— কথাটি সঠিক। মদিনার সব নাগরিকের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকার রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবি (স) ৪৭টি ধারা সংবলিত মদিনা সনদ প্রণয়ন করেন। এ সনদের নীতিমালায় মদিনার সব সম্প্রদায়ের অধিকার ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল । নতুন রাষ্ট্র দক্ষিণ সুদানের সংবিধানের ক্ষেত্রেও তা দেখা যায় । দক্ষিণ সুদানের সংবিধান প্রণয়নের ফলে সবার নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়। মহানবি (স)ও মদিনা সনদ প্রণয়ন করে নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠার উজ্জ্বল আদর্শ স্থাপন করেন। এ সনদের ৪৭টি (মতান্তরে ৫৩টি) ধারা ছিল জনগণের শান্তি, সমৃদ্ধি ও অধিকারের রক্ষাকবচ। এ সনদ মদিনায় বসবাসরত মুসলিম, ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিকসহ সব মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধিকার রক্ষা করেছিল। এছাড়া এটি মুসলমান ও অমুসলমান সম্প্রদায়কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে এবং হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরের পাশে থাকতে অনুপ্রাণিত করে। মদিনা সনদে সব সম্প্রদায়কে সমান অধিকার প্রদানের ঘোষণা দেওয়া হয়। সকলের অধিকার সংরক্ষণের মাধ্যমে একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যাবতীয় দিকনির্দেশনা ছিল এ সনদে । মদিনা সনদের সুমহান শিক্ষার মূল চেতনাকে ধারণ করে যুগে যুগে বিশ্বের অনেক স্থানে শান্তিকামী মানুষ ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছে। উদ্দীপকে বর্ণিত সংবিধানও দৃশ্যত এ ধরনের চেতনা থেকে প্রণীত হয়েছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের দক্ষিণ সুদানের মতো মদিনায় মহানবি (স) এর গৃহীত ব্যবস্থা ছিল মানবাধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত। দক্ষিণ সুদানের সংবিধান যেন মদিনা সনদের চেতনাকে ধারণ করেই প্রণীত হয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের দক্ষিণ সুদানের মতো মহানবি (স)-এর গৃহীত ব্যবস্থা মানবাধিকা…

উদ্দীপক

সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ দক্ষিণ সুদান। স্বাধীনতা লাভের পর দেশের প্রতিটি নাগরিকের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য একটি সংবিধান প্রণয়ন জরুরি হয়ে পড়ে। এ নিয়ে সরকারপ্রধান রাষ্ট্রের অভিজ্ঞ ব্যক্তিবর্গ ও বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে সংবিধান রচনা করেন। এর ফলে সকলের নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয় ।

Dhaka · 2019

উত্তর

'আনসার' শব্দের অর্থ সাহায্যকারী।

উত্তর

ইসলামের প্রতি আনুগত্য ও ভালোবাসার জন্য যারা জন্মভূমির মায়া ত্যাগ করে হিজরত করেন (দেশত্যাগ/বিদেশ গমন) তাদেরকে মুহাজির বলা হয়। 'মুহাজির' আরবি শব্দ। এর অর্থ হিজরতকারী। মক্কায় ইসলাম প্রচারের কারণে কুরাইশরা মহানবি (স) এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের ওপর অমানবিক নির্যাতন চালালে আল্লাহর নির্দেশে তারা জন্মভূমি ও স্বজনদের মায়া কাটিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হন। মহানবি (স) এসব দেশত্যাগকারীকে মুহাজির নামে অভিহিত করেন ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সংবিধান প্রণয়নের সাথে মহানবি (স)-এর প্রণীত মদিনা সনদের মিল রয়েছে। একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করার মূল চাবিকাঠি হলো সুলিখিত একটি সংবিধান। তাই কোনো দেশের স্বাধীনতা লাভের পর সংবিধান প্ৰণয়ন করে নাগরিকের মৌলিক অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদি নিশ্চিত করা হয়। রাসুল (স) মদিনায় ইসলামি রাষ্ট্র গঠনের পর সেখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সদ্ভাব গড়ে তোলা এবং সবার অধিকার রক্ষার উদ্দেশ্যে মদিনা সনদ প্রণয়ন করেন। দক্ষিণ সুদানের সংবিধান প্রণয়নের ক্ষেত্রেও এমন উদ্দেশ্য দেখা যায় । উদ্দীপকে বর্ণিত দক্ষিণ সুদান স্বাধীনতা লাভের পর একটি সংবিধান রচনা করেন। রাসুল (স)ও হিজরতের পর মদিনা ও তার আশপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিকদের মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে ৬২২ খ্রিষ্টাব্দে সব গোষ্ঠীর জন্য একটি সনদ প্রণয়ন করেন, যা বিশ্ব ইতিহাসে 'মদিনা সনদ' নামে পরিচিত। মহানবি (স) ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করে মদিনার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন। এ সনদে রাসুল (স) মদিনাকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন। তিনি সব সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠন করে সবার সমান অধিকার নিশ্চিত করেন। মদিনা সনদে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা রক্ষাসহ অসহায় ও দুর্বলদের সর্বতোভাবে সহযোগিতার বিধান রাখা হয়। এ সংবিধানের মাধ্যমে মহানবি (স) মদিনায় বসবাসরত বিবদমান সব সম্প্রদায়কে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সক্ষম হয়েছিলেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সংবিধান প্রণয়নের সাথে মহানবি (স) এর প্রণীত মদিনা সনদের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের দক্ষিণ সুদানের মতো মহানবি (স)-এর গৃহীত ব্যবস্থা মানবাধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত— কথাটি সঠিক। মদিনার সব নাগরিকের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকার রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবি (স) ৪৭টি ধারা সংবলিত মদিনা সনদ প্রণয়ন করেন। এ সনদের নীতিমালায় মদিনার সব সম্প্রদায়ের অধিকার ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল । নতুন রাষ্ট্র দক্ষিণ সুদানের সংবিধানের ক্ষেত্রেও তা দেখা যায় । দক্ষিণ সুদানের সংবিধান প্রণয়নের ফলে সবার নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়। মহানবি (স)ও মদিনা সনদ প্রণয়ন করে নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠার উজ্জ্বল আদর্শ স্থাপন করেন। এ সনদের ৪৭টি (মতান্তরে ৫৩টি) ধারা ছিল জনগণের শান্তি, সমৃদ্ধি ও অধিকারের রক্ষাকবচ। এ সনদ মদিনায় বসবাসরত মুসলিম, ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিকসহ সব মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধিকার রক্ষা করেছিল। এছাড়া এটি মুসলমান ও অমুসলমান সম্প্রদায়কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে এবং হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরের পাশে থাকতে অনুপ্রাণিত করে। মদিনা সনদে সব সম্প্রদায়কে সমান অধিকার প্রদানের ঘোষণা দেওয়া হয়। সকলের অধিকার সংরক্ষণের মাধ্যমে একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যাবতীয় দিকনির্দেশনা ছিল এ সনদে । মদিনা সনদের সুমহান শিক্ষার মূল চেতনাকে ধারণ করে যুগে যুগে বিশ্বের অনেক স্থানে শান্তিকামী মানুষ ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছে। উদ্দীপকে বর্ণিত সংবিধানও দৃশ্যত এ ধরনের চেতনা থেকে প্রণীত হয়েছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের দক্ষিণ সুদানের মতো মদিনায় মহানবি (স) এর গৃহীত ব্যবস্থা ছিল মানবাধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত। দক্ষিণ সুদানের সংবিধান যেন মদিনা সনদের চেতনাকে ধারণ করেই প্রণীত হয়েছে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।