শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা উহুদ যুদ্ধের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। যুদ্ধে জয়লাভের জন্য সেনাপতির নির্দেশনা অনুসরণ এবং আন্তরিকতার সাথে যুদ্ধ করা আবশ্যক। নেতৃত্বের আদেশ অমান্য করার কারণেই উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, যেকোনো দলীয় কাজে ব্যর্থতা বা বিপর্যয় এড়িয়ে সফলতা লাভের জন্য কর্তৃপক্ষ বা নেতার আদেশ মেনে চলা আবশ্যক। উদ্দীপকে আলোচিত ঘটনায় এ কথার সত্যতা পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, সুন্দরবন ভ্রমণরত এভারগ্রিন কলেজের শিক্ষার্থীদের শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলা হয়েছিল। অধ্যক্ষ শিক্ষকের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের বনের ভেতর প্রবেশ করতে নিষেধ করেন। কিন্তু কয়েকজন শিক্ষার্থী এ আদেশ অমান্য করে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। ৬২৫ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ এবং মদিনার মুসলমানের মধ্যে সংঘটিত উহুদ যুদ্ধেও এরূপ বেদনাদায়ক ঘটনা ঘটে। মুসলিম সেনা শিবিরের একপাশে একটি সংকীর্ণ গিরিপথ ছিল । ঐ পথে শত্রুর আক্রমণের সম্ভাবনা থাকায় রাসুল (স) সেটি পাহাড়া দেওয়ার জন্য ৫০ জন তীরন্দাজ নিযুক্ত করেন। তিনি তাদের কোনো অবস্থাতেই গিরিপথ ত্যাগ না করার নির্দেশ দেন । কিন্তু যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় দেখে গিরিপথ রক্ষীরা তাদের অবস্থান ত্যাগ করে গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। তখন ঐ অরক্ষিত গিরিপথ দিয়ে কুরাইশ সেনাপতি খালিদ -বিন ওয়ালিদ পাল্টা আক্রমণ চালান। ফলে মুসলমানরা পরাজিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উহুদ যুদ্ধের প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্…

উদ্দীপক

এভারগ্রিন কলেজের শিক্ষার্থীরা সুন্দরবনে বেড়াতে যায়। অধ্যক্ষ তাদেরকে শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলেন এবং কোনো অবস্থাতেই তাদের অনুমতি ব্যতীত শিক্ষার্থীকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে নিষেধ করেন। ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী শ্রেণি শিক্ষককে না জানিয়ে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। এ দুঃখজনক ঘটনাটি ভ্রমণের আনন্দ কেড়ে নেয় এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। সবাই আপনজন হারানোর বেদনা নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে। শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে।

Dhaka · 2018

উত্তর

বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি ছিলেন আবু জেহেল।

উত্তর

হুদায়বিয়ার সন্ধি ইসলাম ও মুসলমানদের জন্য বিশেষ সাফল্য বয়ে আনায় এটিকে 'প্রকাশ্য বিজয়' বলা হয়। ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি একটি যুগান্তকারী ঘটনা। আপাতদৃষ্টিতে এ সন্ধির শর্তগুলো মুসলমানদের স্বার্থের প্রতিকূলে বলে মনে হলেও বাস্তবে এর ফলাফল মুসলমানদের জন্য অনুকূল ছিল। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে কুরাইশরা মহানবি (স)কে মদিনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। ফলে মুসলমানরা একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে। দশ বছরের জন্য যুদ্ধ বন্ধের চুক্তি হওয়ায় রাসুল (স) ইসলাম প্রচারে মনোযোগ দিতে পারেন। আবার হুদায়বিয়ার সন্ধি ভঙ্গের কারণেই মুসলমানরা মক্কায় অভিযান চালিয়ে তা জয় করে। এসব কারণে এ সন্ধিকে মুসলমানদের জন্য 'ফাতহুম মুবিন' বা প্রকাশ্য বিজয় বলা হয়।

উত্তর

উদ্দীপকে ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা উহুদ যুদ্ধের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। যুদ্ধে জয়লাভের জন্য সেনাপতির নির্দেশনা অনুসরণ এবং আন্তরিকতার সাথে যুদ্ধ করা আবশ্যক। নেতৃত্বের আদেশ অমান্য করার কারণেই উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, যেকোনো দলীয় কাজে ব্যর্থতা বা বিপর্যয় এড়িয়ে সফলতা লাভের জন্য কর্তৃপক্ষ বা নেতার আদেশ মেনে চলা আবশ্যক। উদ্দীপকে আলোচিত ঘটনায় এ কথার সত্যতা পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, সুন্দরবন ভ্রমণরত এভারগ্রিন কলেজের শিক্ষার্থীদের শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলা হয়েছিল। অধ্যক্ষ শিক্ষকের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের বনের ভেতর প্রবেশ করতে নিষেধ করেন। কিন্তু কয়েকজন শিক্ষার্থী এ আদেশ অমান্য করে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। ৬২৫ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ এবং মদিনার মুসলমানের মধ্যে সংঘটিত উহুদ যুদ্ধেও এরূপ বেদনাদায়ক ঘটনা ঘটে। মুসলিম সেনা শিবিরের একপাশে একটি সংকীর্ণ গিরিপথ ছিল । ঐ পথে শত্রুর আক্রমণের সম্ভাবনা থাকায় রাসুল (স) সেটি পাহাড়া দেওয়ার জন্য ৫০ জন তীরন্দাজ নিযুক্ত করেন। তিনি তাদের কোনো অবস্থাতেই গিরিপথ ত্যাগ না করার নির্দেশ দেন । কিন্তু যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় দেখে গিরিপথ রক্ষীরা তাদের অবস্থান ত্যাগ করে গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। তখন ঐ অরক্ষিত গিরিপথ দিয়ে কুরাইশ সেনাপতি খালিদ -বিন ওয়ালিদ পাল্টা আক্রমণ চালান। ফলে মুসলমানরা পরাজিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উহুদ যুদ্ধের প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

হ্যাঁ, উক্ত যুদ্ধ অর্থাৎ উহুদ যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল। উহুদ যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করা সত্ত্বেও নেতার নির্দেশ না মানার কারণে মুসলিম বাহিনী পরাজিত হয়। এ যুদ্ধ ছিল মুসলমানদের জন্য ইমান ও ধৈর্যের এক অগ্নিপরীক্ষা। ঐতিহাসিক এম ওয়াট বলেন, উহুদের যুদ্ধে এ চরম অবস্থায় না পড়লে মুসলমানরা বুঝতে পারত না, তারা কতটুকু খাঁটি। এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে মুসলমানরা পরে একটি সুশৃঙ্খল এবং অপরাজেয় সামরিক জাতিতে পরিণত হয়। উদ্দীপকে বর্ণিত এভারগ্রিন কলেজের কিছু শিক্ষার্থী অধ্যক্ষের নির্দেশ অমান্য করে মারাত্মক বিপদে পড়ে। অন্য শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। একই ভাবে উহুদ যুদ্ধে গিরিপথ রক্ষায় নিয়োজিত মুসলিম সৈন্যরা তাদের দায়িত্বে অবহেলা করায় মুসলিম বাহিনী পরাজিত হয়। ফলে যুদ্ধক্ষেত্রে নেতার আদেশ অগ্রাহ্য করা এবং বিশৃঙ্খল হওয়া যে কতো বড় বিপদজনক, মুসলমানরা তা মর্মে মর্মে অনুভব করেন। পরবর্তীকালে আর কোনো যুদ্ধেই তারা এরূপ মারাত্মক ভুল করেনি। উহুদ যুদ্ধের শিক্ষা পরবর্তী যুদ্ধসমূহে (খন্দক, খাইবার, মুতা প্রভৃতি) মুসলমানদের জয়লাভ করার জন্য বেশ সহায়ক হয়েছিল। উহুদ যুদ্ধ মুসলমানদের নেতৃত্বের আদেশ মেনে চলার শিক্ষা দেয়। এ মহান শিক্ষা কাজে লাগিয়ে তারা পুরো আরব উপদ্বীপ জয় করার পর শক্তিশালী সাসানীয় এবং বাইজান্টাইন সাম্রাজ্য করায়ত্ত করেছিল। সুতরাং বলা যায়, উহুদ যুদ্ধের শিক্ষা মুসলমানদের অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।