উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন যুদ্ধের সাদৃশ্য প্রতিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুদ্ধের সাথে উহুদ যুদ্ধের সাদৃশ্য প্রতিলক্ষিত হয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকে সুলতান বায়েজিদ এবং এর বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে তখন বায়েজিদের অনেক সৈন্য বিশ্বাসঘাতকতা করে। এছাড়াও কিছু সৈন্য গনিমতের মালের উপর লোভ করেন। যার কারণে সুলতান বায়েজিদ পরাজিত হন। ৬২৫ খ্রিস্টাব্দে মহানবী (সা.( কুরাইশ নেতা আবু সুফিয়ান বাহিনীর বিরুদ্ধে উহুদ প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধের যাত্রাপথে আব্দুল্লাহ বিন উবাই তার ৩ শত লোক নিয়ে দল ত্যাগ করে। যার ফলে এক হাজার সৈন্য থেকে কমে মাত্র সাত শত সৈন্য থাকে মহানবীর সাথে। তবে এই সাত শত সৈন্য দিয়েই আবু সুফিয়ানের তিন হাজার সৈন্যের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করেন মহানবী। এই যুদ্ধে মহানবী ৫০ জন তীরন্দাজকে একটি গিরিপথ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেন। এবং তিনি নির্দেশনা দেন যেন যেকোনো অবস্থাতেই তারা এই গিরিপথ ত্যাগ না করে। মহানবীর সুপরিকল্পিত এই যুদ্ধে মুসলমানদের বিজয় যখন খুবই সন্নিকটে তখন তখন জয়ের উল্লাসে গিরিপথের সেই তীরন্দাজেরা গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। গিরিপথ তখন অরক্ষিত থাকায় বিরোধীদল পাল্টা আক্রমণ চালায় যার ফলে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হয়। তাই বলা যায়, উদ্দীপকের যুদ্ধের সাথে উহুদ যুদ্ধের সাদৃশ্য প্রতিলক্ষিত হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন যুদ্ধের সাদৃশ্য প্রতিলক্ষিত হয়? ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর