উদ্দীপকে যে চুক্তির কথা বলা হয়েছে তার সাথে ইসলামের ইতিহাসে কোন চুক্তির মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের চুক্তির সাথে ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধির মিল পাওয়া যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের আক্কাস আলী এলাকার পথভ্রষ্টকারীদের অত্যাচারের কারণে নিজ এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। পরবর্তীতে তিনি আবার এলাকা আসতে চাইলে এলাকা তখন এলাকার দলপতিদের সাথে তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলশ্রুতিতে আক্কাশ আলী নিজে কে আবার নিজ এলাকায় নেতারূপে প্রতিষ্ঠিত করেন। ৬২৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবী (সা.) এর মধ্যে কিছু শর্তসাপেক্ষে একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। হুদায়বিয়ার সন্ধির শর্ত অনুসারে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী ১০ বছর যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের সময় কুরাইশরা মুসলমানদের জান মালের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে হজের উদ্দেশ্যে মক্কা আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোন মরনাস্ত্র সাথে আনতে পারবে না। আর এর বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে বলেও হুদায়বিয়ার সন্ধিতে উল্লেখ করা ছিল। আর এই সন্ধির মেয়াদকালে জনগণের পূর্ণ নিরাপত্তা রক্ষা করা এবং একে অপরের ক্ষতিসাধন করবে না বলেও সন্ধি স্বাক্ষরকারীকরণ একমত হন। চুক্তিটি মুসলমানদেরকে একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে। হুদায়বিয়ার সন্ধির ফলে মুসলমানদের স্বতন্ত্র শক্তির বহিঃপ্রকাশ ঘটে। যার ফলে কুরাইশরা মহানবীকে একজন মহান নেতা এবং মদীনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। তাই বলা যায়, উদ্দীপকের চুক্তির সাথে ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধির মিল পাওয়া যায়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে যে চুক্তির কথা বলা হয়েছে তার সাথে ইসলামের ইতিহাসে কোন চুক…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর