শেয়ারFacebookWhatsApp

উক্ত চুক্তি 'ইসলামের সুস্পষ্ট বিজয়' — তোমার মতামত ব্যক্ত কর।

উত্তর: উক্ত চুক্তি তথা হুদায়বিয়ার সন্ধি 'ইসলামের সুস্পষ্ট বিজয়'। নিম্নে এ বিষয়ে মতামত ব্যক্ত করা হলো: ৬২৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবী (সা.) এর মধ্যে কিছু শর্তসাপেক্ষে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। মহানবীর রাজনৈতিক জীবনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ এটি। সন্ধির শর্ত অনুসারে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী ১০ বছর যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের সময় কুরাইশরা মুসলমানদের জান মালের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে হজের উদ্দেশ্যে মক্কা আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোন মরনাস্ত্র সাথে আনতে পারবে না। আর এর বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে। আপাত দৃষ্টিতে এই সন্ধিপত্র কুরাইশদের অনুকূলের সম্পাদিত হয়েছে বলে মনে হলেও মূলত এটি ছিল ওই মুসলমানদের জন্য শ্রেষ্ঠ বিজয়। কেননা দূরদৃষ্টিতে বিচার করলেই স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এটি সর্বতোভাবে মুসলিম স্বার্থের অনুকূলে ছিল। কেননা এই চুক্তিটি মুসলমানদেরকে একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে। যার ফলে মুসলমানদের স্বতন্ত্র শক্তির বহিঃপ্রকাশ ঘটে। যার ফলে কুরাইশরা মহানবীকে একজন মহান নেতা এবং মদীনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। হুদায়বিয়ার সন্ধির ফলে একদিকে যেমন মুসলমানদের নিশ্চিন্ত হয়ে বসবাসের সুযোগ আসে অন্যদিকে এর ফলে ইসলামের প্রচারপ্রসার দিন দিন প্রশস্ত হতে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক বিস্তৃতি লাভ করে। বিভিন্ন সম্প্রদায়ের লোক দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে এবং ইসলামের শক্তি বৃদ্ধি পায়। যার পরিপ্রেক্ষিতে ৬৩০ খ্রিস্টাব্দে মুসলমানরা বিনা রক্তপাতে মক্কা বিজয় করেঅর্থাৎ হুদাইবিয়ার সন্ধি ইসলাম ও মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ সফল বয়ে আনে। এছাড়াও এটি ছিল মুসলমান স্বতন্ত্র: শক্তির একটি বহিঃপ্রকাশ যা মহানবীর নেতৃত্ব প্রতিষ্ঠা এবং স্বীকৃতির মাধ্যমে ইসলামের শক্তি সুসংহত রূপ লাভ করতে সাহায্য করে। তাই বলা যায় হুদায়বিয়ার সন্ধি 'ইসলামের সুস্পষ্ট বিজয়'।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উক্ত চুক্তি 'ইসলামের সুস্পষ্ট বিজয়' — তোমার মতামত ব্যক্ত কর।

উদ্দীপক

আক্কাশ আলী তার এলাকার পথভ্রষ্টকারী মানুষের অত্যাচারের কারণে আপন লোকজন নিয়ে অন্যত্র চলে যায়। বেশ কিছুদিন পরে প্রতিষ্ঠিত হয়ে তারা নিজ এলাকায় ফিরে আসতে চাইলে তার এলাকার সমাজপতিরা গতিরোধ করে দাঁড়ায়। ফলে তাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলশ্রুতিতে আক্কাশ আলী নিজে কে আবার নিজ এলাকায় নেতারূপে প্রতিষ্ঠিত করেন।

Sylhet · 2021

উত্তর

'ফাতহুম মুবিন' শব্দের অর্থ সুস্পষ্ট বিজয়।

উত্তর

মেরাজ বলতে মোহাম্মদ (সাঃ) এর উর্ধ্বাকাশে গিয়ে আল্লাহর সাক্ষাৎ ঘটনাকে বোঝায়। মেরাজ অর্থ উর্ধ্বগমন। ৬২০ খ্রিস্টাব্দে আল্লাহ তায়ালা ২৭ রজব মহানবী (সাঃ) কে তার গৃহ থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্ত আকাশ করে স্বীয় আরশে আজিমে নিয়ে যান। সেখানে বেহেশত, দোজখ সৃষ্টির রহস্যাবলি দেখিয়ে ইসলামের কতিপয় মৌলিক বিষয়বলি বুঝিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে দিয়ে যান । এ সময় মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের বিধান করা হয়। এই উর্ধ্বগমন ইসলামী শরীয়তের পরিভাষায় মেরাজ নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের চুক্তির সাথে ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধির মিল পাওয়া যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের আক্কাস আলী এলাকার পথভ্রষ্টকারীদের অত্যাচারের কারণে নিজ এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। পরবর্তীতে তিনি আবার এলাকা আসতে চাইলে এলাকা তখন এলাকার দলপতিদের সাথে তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলশ্রুতিতে আক্কাশ আলী নিজে কে আবার নিজ এলাকায় নেতারূপে প্রতিষ্ঠিত করেন। ৬২৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবী (সা.) এর মধ্যে কিছু শর্তসাপেক্ষে একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। হুদায়বিয়ার সন্ধির শর্ত অনুসারে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী ১০ বছর যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের সময় কুরাইশরা মুসলমানদের জান মালের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে হজের উদ্দেশ্যে মক্কা আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোন মরনাস্ত্র সাথে আনতে পারবে না। আর এর বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে বলেও হুদায়বিয়ার সন্ধিতে উল্লেখ করা ছিল। আর এই সন্ধির মেয়াদকালে জনগণের পূর্ণ নিরাপত্তা রক্ষা করা এবং একে অপরের ক্ষতিসাধন করবে না বলেও সন্ধি স্বাক্ষরকারীকরণ একমত হন। চুক্তিটি মুসলমানদেরকে একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে। হুদায়বিয়ার সন্ধির ফলে মুসলমানদের স্বতন্ত্র শক্তির বহিঃপ্রকাশ ঘটে। যার ফলে কুরাইশরা মহানবীকে একজন মহান নেতা এবং মদীনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। তাই বলা যায়, উদ্দীপকের চুক্তির সাথে ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধির মিল পাওয়া যায়।

উত্তর

উক্ত চুক্তি তথা হুদায়বিয়ার সন্ধি 'ইসলামের সুস্পষ্ট বিজয়'। নিম্নে এ বিষয়ে মতামত ব্যক্ত করা হলো: ৬২৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবী (সা.) এর মধ্যে কিছু শর্তসাপেক্ষে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। মহানবীর রাজনৈতিক জীবনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ এটি। সন্ধির শর্ত অনুসারে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী ১০ বছর যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের সময় কুরাইশরা মুসলমানদের জান মালের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে হজের উদ্দেশ্যে মক্কা আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোন মরনাস্ত্র সাথে আনতে পারবে না। আর এর বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে। আপাত দৃষ্টিতে এই সন্ধিপত্র কুরাইশদের অনুকূলের সম্পাদিত হয়েছে বলে মনে হলেও মূলত এটি ছিল ওই মুসলমানদের জন্য শ্রেষ্ঠ বিজয়। কেননা দূরদৃষ্টিতে বিচার করলেই স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এটি সর্বতোভাবে মুসলিম স্বার্থের অনুকূলে ছিল। কেননা এই চুক্তিটি মুসলমানদেরকে একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে। যার ফলে মুসলমানদের স্বতন্ত্র শক্তির বহিঃপ্রকাশ ঘটে। যার ফলে কুরাইশরা মহানবীকে একজন মহান নেতা এবং মদীনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। হুদায়বিয়ার সন্ধির ফলে একদিকে যেমন মুসলমানদের নিশ্চিন্ত হয়ে বসবাসের সুযোগ আসে অন্যদিকে এর ফলে ইসলামের প্রচারপ্রসার দিন দিন প্রশস্ত হতে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক বিস্তৃতি লাভ করে। বিভিন্ন সম্প্রদায়ের লোক দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে এবং ইসলামের শক্তি বৃদ্ধি পায়। যার পরিপ্রেক্ষিতে ৬৩০ খ্রিস্টাব্দে মুসলমানরা বিনা রক্তপাতে মক্কা বিজয় করেঅর্থাৎ হুদাইবিয়ার সন্ধি ইসলাম ও মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ সফল বয়ে আনে। এছাড়াও এটি ছিল মুসলমান স্বতন্ত্র: শক্তির একটি বহিঃপ্রকাশ যা মহানবীর নেতৃত্ব প্রতিষ্ঠা এবং স্বীকৃতির মাধ্যমে ইসলামের শক্তি সুসংহত রূপ লাভ করতে সাহায্য করে। তাই বলা যায় হুদায়বিয়ার সন্ধি 'ইসলামের সুস্পষ্ট বিজয়'।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উক্ত চুক্তি 'ইসলামের সুস্পষ্ট বিজয়' — তোমার মতামত ব্যক্ত কর। | Prosthuti