উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণের সাথে ইসলামের ইতিহাসের অন্যতম ঘটনা হযরত মুহাম্মদ (স)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের সাদৃশ্য রয়েছে। মানবতার মুক্তির দূত মহানবি (স) নবুয়ত লাভের পর মক্কাবাসীর কাছে তাওহিদের বাণী প্রচার শুরু করেন। এতে মক্কার পৌত্তলিক কুরাইশরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর ওপর অত্যাচার, নির্যাতন শুরু করে। কুরাইশদের অত্যাচারের মাত্রা মারাত্মকভাবে বেড়ে গেলে হযরত আবু বকর (রা) কে সাথে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন । উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকের বর্ণনানুযায়ী, মিয়ানমার শাসকগোষ্ঠীর অবর্ণনীয় অত্যাচার- নির্যাতনে বাধ্য হয়ে রোহিঙ্গা মুসলমানরা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সরকার এবং দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন তাদেরকে সহায়তা করছে। অনুরূপভাবে মহানবি (স) কুরাইশদের অত্যাচার- নির্যাতনের প্রেক্ষিতেই মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তিনি মক্কায় ইসলাম প্রচার শুরু করলে মক্কার কুরাইশরা তাঁর ওপর নির্যাতন শুরু করে। তাঁকে পাগল বলে ঠাট্টা-বিদ্রুপ করতে থাকে। এমনকি তারা মহানবি (স) কে হত্যার পরিকল্পনা করে। ফলে মহানবি (স) আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আর এ- হিজরতের মাধ্যমে তার জীবনের মোড় ঘুরে যায়। কেননা মদিনাবাসী তাঁকে সম্মানিত অতিথি হিসেবে বরণ করে নেয়। এরপর ইসলাম দ্রুতগতিতে প্রসার লাভ করে এবং শেষ পর্যন্ত মহানবি (স) মদিনায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তাই বলা যায়, অত্যাচার-নির্যাতনের প্রেক্ষিতে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়া এবং সে দেশের সহযোগিতা লাভের দিক দিয়ে উদ্দীপকের রোহিঙ্গাদের 'ঘটনা ও হিজরতের ঘটনার মধ্যে মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর