উদ্দীপকের আলোকে মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদান মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দান মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদানের সাথে তুলনীয়। জন্মভূমির মায়া ত্যাগ করে যারা হিজরত করেন তাদেরকে মুহাজির এবং যারা হিজরতকারীদের সর্বতোভাবে সাহায্য ও আশ্রয় দান করেন তারা আনসার নামে পরিচিত। প্রাথমিক পর্যায়ে ইসলামের প্রচার ও প্রসারে আনসার ও মুহাজিরদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের ত্যাগ, তিতিক্ষা ও অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। উদ্দীপকে বর্ণিত রোহিঙ্গাদের আশ্রয় ও সাহায্য দানের ঘটনায়ও মুহাজির ও আনসারদের অবদানের চিত্র প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বর্ণিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে আসা এবং বাংলাদেশ সরকার ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের তাদের সহযোগিতা প্রদান যথাক্রমে মুহাজির ও আনসারদের ভূমিকার প্রতি ইঙ্গিত বহন করে। ইসলাম প্রচারের শুরুর দিকে মুহাজির ও আনসারদের অবদান ছিল সবচেয়ে বেশি। মুহাজিররা জন্মভূমি ও আত্মীয়-স্বজনের মায়া কাটিয়ে মদিনায় হিজরত করেন। তারা নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়ে ইসলাম ও রাসুল (স)-এর সেবায় নিঃস্বার্থভাবে কাজ করেন। এছাড়া আনসাররা তাদের জানমালসহ সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করেন। মদিনায় আগত মুহাজিরদের জন্য তারা নিজের অর্থ, সম্পদ ও বাড়ি-ঘর ভাগ করে দেন। তাদের নজিরবিহীন কুরবানি ও সাহায্যে ইসলামের মান-মর্যাদা বৃদ্ধি পায়। ইসলাম ও রাসুল (স)-এর সেবায় তারা যে সততা ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, মানব ইতিহাসে বিরল। উপরের আলোচনা থেকে বলা যায়, ইসলামের প্রাথমিক পর্যায়ে মুহাজিরদের ত্যাগ-তিতিক্ষা এবং আনসারদের সাহায্য-সহযোগিতা ও নিঃস্বার্থ ভালোবাসা আজকের বিশ্বব্যাপী বিস্তৃত ইসলাম প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করেছিল। তাদের অবদান ছাড়া ইসলামের এ পর্যায়ে পৌঁছানো দুঃসাধ্য হতো।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদান মূল্যায়ন…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর