উক্ত ঘটনার গুরুত্ব নিরূপণ কর।
উত্তর: উক্ত ঘটনা তথা মহানবী (সা.) হিজরতের গুরুত্ব নিম্নে তুলে ধরা হলো : মহানবী (সা.) মক্কায় ইসলাম প্রচার শুরু করলে কুরাইশরা তাঁর উপর ক্ষিপ্ত হয়ে অত্যাচার চালানো শুরু করে। অত্যাচার মারাত্মকভাবে বেড়ে গেলে আল্লাহর নির্দেশে মহানবী হযরত আবু বকর (রা.) কে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত ছিল ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। কেননা মদিনায় হিজরতের পর মদিনাবাসী মহানবীকে সাদরে গ্রহণ করেন। মদিনায় শোচনীয় সামাজিক ও রাজনৈতিক অবস্থা দেখে তিনি মদিনার সকল গোত্রের প্রতিনিধিদের সমন্বয় মদিনা সনদ প্রণয়ন করেন। যার ফলে মদিনায় সামাজিক ও রাজনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। মদিনা সনদের ধারাগুলোর মাধ্যমে মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায় এবং একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সবার নিকট উপস্থাপিত হন। এতে করে মদিনায় দীর্ঘদিন ধরে বিরাজমান গোত্রভিত্তিক দ্বন্দ্বের নিরসন ঘটে। এর ফলে দলে দলে লোক ইসলাম গ্রহণ করেন ও মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তখন তিনি মদিনায় ইসলাম প্রচার শুরু করলে মদিনাবাসীর সহযোগিতায় ইসলামে প্রচার ও বিস্তৃতি সহজ হয়। ফলে অল্প সময়ের মধ্যে সমগ্র আরব মুসলমানদের অধীনে আসে। হিজরতের পরপরই মহানবী (সা.) মদিনাতে মুসলমানদের মিলন কেন্দ্র হিসেবে মসজিদে নববী নির্মাণ করেন। এছাড়াও মদিনাবাসীর সম্মানে তিনি নগরীর নাম রাখেন মদিনাতুন্নবী বা নবীর শহর।হিজরতের পর মদিনায় ইসলামের প্রচার ও প্রসার, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে মক্কা এবং অর্ধেক বিশ্ব বিজয়ের দ্বার উন্মোচন হয় বিধায়, তাই বলা যায়, মদিনায় হিজরত ছিল ইসলামের ইতিহাসে হিজরতের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত ঘটনার গুরুত্ব নিরূপণ কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর