নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : যার যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড়, আমি শুনাব শাহানশাহে। উদ্দীপকের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন বাক্যের অধিক মিল রয়েছে?
ক. যাই হোক না কেন, আমরা অনশন ভাঙব না
খ. অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে
গ. হার্টের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না
ঘ. ভয় আমি পাই না, আর মনও শক্ত হয়েছে
উত্তর: অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে
ব্যাখ্যা: উদ্দীপকের কবিতাংশের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার 'অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে' বাক্যটির অধিক মিল রয়েছে। কেননা, উভয় ক্ষেত্রেই নিজ প্রাণের চেয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দিকটি উজ্জ্বল হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · MCQ