নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মুক্তিযুদ্ধ চলাকালে রাহাত ভাবল, দেশের এই সংকটময় মুহূর্তে আমি নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না। তাই এলাকার ১০ জন যুবকের সাথে পরামর্শ করে পাড়ি জমায় প্রশিক্ষণ কেন্দ্রে। অনুচ্ছেদের রাহাত চরিত্রে ভাবনা 'রেইনকোট' গল্পে কার মধ্যে খুঁজে পাওয়া যায়?
ক. নুরুল হুদা
খ. মিন্টু
গ. ইসহাক মিয়া
ঘ. আবদুস সাত্তার
উত্তর: মিন্টু
ব্যাখ্যা: অনুচ্ছেদের রাহাত চরিত্রে ভাবনা 'রেইনকোট' গল্পে মিন্টুর মধ্যে খুঁজে পাওয়া যায়। 'রেইনকোট' গল্পে একমাত্র মিন্টুই বাংলাদেশের সংকটকালে বর্ডার ক্রস করে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে এসে দমাদম মিলিটারি মারে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মিন্টুর মতো আরও অনেকে ওপার বাংলা তথা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে ১৪২। উক্ত বিষে গেরিলা হামলার মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে তটস্থ করে রাখে। মূলত দেশপ্রেম ও স্বাধীনতার আকাঙ্ক্ষায় তারা অসীম সাহসী হয়ে ওঠে এবং যুদ্ধের মাধ্যমে দেশকে শত্রুমুক্ত করে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · MCQ