উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও 'ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।' উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে-----------
ক. অপ্রাপ্তির বেদনা
খ. মানবিক বিপর্যয়
গ. সামাজিক বৈষম্য
ঘ. বিরহকাতরতা
উত্তর: অপ্রাপ্তির বেদনা
ব্যাখ্যা: উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের অপ্রাপ্তির বেদনার দিকটি প্রকাশিত হয়েছে। প্রবন্ধে বিবাহ ভঙ্গের ফলে অনুপমের মাঝে এক বিষম বেদনার উদয় ঘটে। তার মনের কল্পনায় কল্যাণীর প্রতি যে তীব্র টান সেটা সে কোনোভাবেই দূর করতে পারে না। তার হৃদয় পটে কল্যাণীর কপালে চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি আর মুখে লজ্জার রক্তিমার চিত্র ভেসে ওঠে। যা উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · MCQ