উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও "ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।" উদ্দীপকের চরিত্রটি 'অপরিচিতা' গল্পের কাকে প্রতিনিধিত্ব করে?
ক. হরিশ
খ. শম্ভুনাথ
গ. অনুপম
ঘ. বিনু
উত্তর: অনুপম
ব্যাখ্যা: 'অপরিচিতা' গল্পের অনুপম কল্যাণীকে বিয়ে করতে না পারায় তার মাঝেও উদ্দীপকে উল্লিখিত না পাওয়ার অনুভূতির উদয় ঘটে। ফলে উদ্দীপকের চরিত্রটি অনুপমেরই প্রতিনিধিত্ব করে। অনুপমের মতে, কল্যাণীর রূপ বড়ো আশ্চর্য। কিন্তু সে না পারল বাস্তবে তাকে চোখে দেখতে আর না পারল ছবিতে। ফলে সবকিছুই তার কাছে অস্পষ্ট রয়ে গেছে। অনুপম কল্যাণীকে না পারল বাইরে থেকে ধরতে আর না পারল মনে আনতে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · MCQ