নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও “যৌতুক একটি সামাজিক ব্যাধি। এর মূল উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারীশিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে।” উদ্দীপকের 'তরুণদের এগিয়ে আসতে হবে।' বাক্যটি 'অপরিচিতা' গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক?
ক. শম্ভুনাথ
খ. হরিশ
গ. অনুপম
ঘ. বিনু
উত্তর: অনুপম
ব্যাখ্যা: “তরুণদের এগিয়ে আসতে হবে।”-বাক্যটি 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের জন্য উপদেশমূলক। গল্পের প্রথম দিকে অনুপম চরিত্রকে ব্যক্তিত্বহীন হিসেবে চিত্রিত করা হয়েছে। কেননা, সংসারে মত প্রকাশের তার কোনো অধিকার নেই। তার মামাই পরিবারের সব সিদ্ধান্ত নিয়ে থাকে। তার মামা যৌতুকের দাবি নিয়ে শম্ভুনাথ বাবুর সাথে বাড়াবাড়ি করলে সে এর কোনো প্রতিবাদ করে না। তাই যৌতুকের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে প্রশ্নোক্ত বাক্যটি অনুপমের জন্য উপদেশমূলক। উল্লেখ্য, উদ্দীপকের সামাজিক ব্যধি অর্থাৎ যৌতুকের দাবি অনুপমের মামার মাধ্যমে ফুটে উঠেছে। কেননা, অনুপমের বিয়ের যৌতুক সম্পর্কিত যাবতীয় বিষয় তার মামার দ্বারাই সম্পন্ন হয়েছিল।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · MCQ
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও “যৌতুক একটি সামাজিক ব্যাধি। এর মূল উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারীশিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে।” উদ্দীপকের 'তরুণদের এগিয়ে আসতে হবে।' বাক্যটি 'অপরিচিতা' গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক?
- ক.শম্ভুনাথ
- খ.হরিশ
- গ.অনুপম
- ঘ.বিনু
উত্তর