নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঢাকার নবাব সলিমুল্লাহ তাঁর জনকল্যাণমূলক কাজের জন্য বিখ্যাত হয়ে আছেন। তাঁর দেয়া জমিতে ১৯০২ সালে 'ঢাকা স্কুল অব ইঞ্জিনিয়ারিং' প্রতিষ্ঠিত হয়। এতিম শিশুদের লেখাপড়া নিশ্চিত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেন 'নবাব সলিমুল্লাহ মুসলিম এতিমখানা'। উদ্দীপকের বক্তব্য তোমার পাঠ্য কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. আমার পথ
খ. মানব-কল্যাণ
গ. মাসি-পিসি
ঘ. বায়ান্নর দিনগুলো
উত্তর: মানব-কল্যাণ
ব্যাখ্যা: উদ্দীপকে ঢাকার নবাব সলিমুল্লাহর কর্মকাণ্ড দেখানো হয়েছে যা আমার পাঠ্য 'মানব-কল্যাণ' রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের নবাব জনকল্যাণার্থেই স্কুল, এতিমখানা প্রভৃতি প্রতিষ্ঠা করেন। তাঁর এ সমস্ত কার্যক্রমের ফলে মানবিক চেতনাবোধের বিকাশ ঘটবে, মানুষ তখন আত্মমর্যাদাবোধের নিরেখে স্বাবলম্বী হতে চেষ্টা করবে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · MCQ