নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ট্রেনে উঠেই বুড়ো লোকটাকে দেখলাম। সে আমার দিকে তাকালো করুণ দৃষ্টিতে। জানি না, আমার মতো তার একটা ছেলে ছিল কিনা। উদ্দীপকের বুড়ো লোকটার সাথে 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রটি। সমতা সৃষ্টি করে?
ক. কৈলাশ
খ. রহমান
গ. বিপিন
ঘ. জগু
উত্তর: রহমান
ব্যাখ্যা: উদ্দীপকের বুড়ো লোকটির সাথে 'মাসি-পিসি' গল্পের বুড়ো রহমানের সাদৃশ্য রয়েছে। গল্পে আহ্লাদিকে দেখে বুড়ো রহমানের মেয়ের কথা মনে পড়ে। সে ছলছল চোখে অহ্লোদির দিকে তাকায়। তেমনি উদ্দীপকে ট্রেনে যে বুড়ো লোকটি ওঠে, সে করুণ দৃষ্টিতে লেখকের দিকে তাকায়। মনে হয় তার মতো একটি ছেলে আছে বা ছিল। অর্থাৎ বুড়ো রহমানের সাথে উদ্দীপকের বুড়ো লোকটির মিল রয়েছে। বুড়ো রহমানের মতো। উদ্দীপকের বুড়ো লোকটিরও রয়েছে পিতার ভালোবাসা, সন্ধন বাৎসল্য এবং সন্তান হারানোর যন্ত্রণা। উদ্দীপকে সন্তানের প্রতি মে ভালোবাসার প্রকাশ পেয়েছে যা বুড়ো রহমানের সাথে মিলে যায়।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · MCQ