নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: “বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের নারীরা ব্যাপক ভূমিকা রাখলেও ঘরের মধ্যে নারীর অবস্থা ভালো নয়। নারী সমাজের একটা অংশ স্বামীর দ্বারা নির্যাতনের শিকার।” তোমার পঠিত কোন গল্পের সাথে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ?
ক. অপরিচিতা
খ. মাসি-পিসি
গ. বিলাসী
ঘ. রেইনকোট
উত্তর: মাসি-পিসি
ব্যাখ্যা: মাসি-পিসি গল্পের সাথে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ। মাসি-পিসি গল্পের মাসি-পিসি বাজারে তরকারি বেচে সংসার চালায়, আহ্লাদিকে লালন-পালন করে। যে আহ্লাদী স্বামীর নির্যাতনের কারণে মাসি-পিসির সাথে থাকে। মাসি-পিসি কষ্ট করে উপার্জন করে সংসার চালায়। কিন্তু তবুও জগু ও গ্রামের মাতব্বররা তাদের পিছু ছাড়ে না। হেনস্তা করে। তারা তরকারির ব্যবসা করে অর্থনীতিতে অবদান রাখলেও নির্যাতনের শিকার হয়। যেমন- উদ্দীপকের নারীরা। তারা বিভিন্নভাবে অর্থ উপার্জন করে, বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখে। তবুও ঘরে স্বামীর কাছে নির্যাতনের শিকার হয়।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · MCQ