"আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে" সিরাজউদ্দৌলার এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
ক. শাসন পরিচালনায় অযোগ্যতা
খ. যুদ্ধবিদ্যায় অদক্ষতা
গ. ইংরেজদের মোকাবিলা করতে না পারা
ঘ. প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা
উত্তর: প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা
ব্যাখ্যা: প্রশ্নোক্ত সিরাজউদ্দৌলার উক্তিটিতে প্রকাশ পেয়েছে- প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা। কুঠিয়ালদের কাছে পাইকারি দরে লবণ বিক্রি করতে না চাওয়ায় কুঠির লোকজন সাধারণ এক নাগরিকের ওপর অমানবিক নির্যাতন করে। নির্যাতিত লোকটি সিরাজউদ্দৌলার কাছে বিচারপ্রার্থী হয়। সাধারণ একজন প্রজার নিরাপত্তা ও সুখ-স্বাচ্ছন্দ্য, নিশ্চিত করতে পারেননি-বলে সিরাজউদ্দৌলা নিজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রশ্নোক্ত মন্তব্যটি করেন। তার এ উক্তির দ্বারা অমাত্যদের প্রতি শ্লেষ এবং প্রাসাদ ষড়যন্ত্র নস্যাৎ করতে না পারার ক্ষোভ প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · MCQ
"আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে" সিরাজউদ্দৌলার এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
- ক.শাসন পরিচালনায় অযোগ্যতা
- খ.যুদ্ধবিদ্যায় অদক্ষতা
- গ.ইংরেজদের মোকাবিলা করতে না পারা
- ঘ.প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা
উত্তর