নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: আবুলের বাবা অনাথ শিব্বিরকে লালন-পালন করে সমাজে প্রতিষ্ঠিত করেন। সময়ের আবর্তনে বিত্ত-সম্পত্তি নিয়ে আবুলের সঙ্গে তার চাচা জাফরের বিরোধ বাঁধলে জাফর শিব্বিরকে নিজের দলে ভেড়ান। অর্থের লোভে জাফরের নির্দেশে শিব্বির আবুলকে হত্যা করে। উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকে সমভাবে প্রকাশিত হয়েছে-
ক. ক্ষমতালিপ্সা
খ. অকৃতজ্ঞতা
গ. কৃতঘ্নতা
ঘ. প্রতিশোধস্পৃহা
উত্তর: কৃতঘ্নতা
ব্যাখ্যা: উদ্দীপকের শিব্বিরের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? নাটকের মোহাম্মাদি বেগের মতো উদ্দীপকের শিব্বিরও অর্থের লোভে উপকারীর ক্ষতি করেছে। অর্থাৎ মোহাম্মাদি বেগ ও শিব্বির দুজনই অকৃতজ্ঞ চরিত্র। মোহাম্মদি বেগ সিরাজউদ্দৌলাকে প্রথমে লাঠি দিয়ে এবং পরবর্তীতে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে। অথচ, এই মোহাম্মদি বেগকেই সিরাজের পিতা পুত্রস্নেহে লালন-পালন করেছিল। তাই বলা যায়, উদ্দীপকের বিশ্বাসঘাতক চরিত্রের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো মোহাম্মদি বেগ। উল্লেখ্য, এখানে সিরাজকে হত্যার মধ্য দিয়ে মোহাম্মদি বেগ চরিত্রে বিশ্বাসঘাতকতা, কৃতঘ্নতা এবং নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ ঘটেছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · MCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: আবুলের বাবা অনাথ শিব্বিরকে লালন-পালন করে সমাজে প্রতিষ্ঠিত করেন। সময়ের আবর্তনে বিত্ত-সম্পত্তি নিয়ে আবুলের সঙ্গে তার চাচা জাফরের বিরোধ বাঁধলে জাফর শিব্বিরকে নিজের দলে ভেড়ান। অর্থের লোভে জাফরের নির্দেশে শিব্বির আবুলকে হত্যা করে। উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকে সমভাবে প্রকাশিত হয়েছে-
- ক.ক্ষমতালিপ্সা
- খ.অকৃতজ্ঞতা
- গ.কৃতঘ্নতা
- ঘ.প্রতিশোধস্পৃহা
উত্তর