নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: "ইসমাইলের বাবা অনাথ সিহাবকে লালন-পালন করেন। ইসমাইলের সাথে তার চাচা তায়েবের বিরোধ বাধলে অর্থের লোভে তায়েবের নির্দেশে সিহাব ইসমাইলকে হত্যা করে।" উদ্দীপকের সিহাবের সাথে 'সিরাজউদ্দৌলা', নাটকের কোন চরিত্রের সাদৃশ্য মেলে?
ক. উমিচাঁদ
খ. মোহাম্মদি বেগ
গ. মিরণ
ঘ. মির জাফর
উত্তর: মোহাম্মদি বেগ
ব্যাখ্যা: উদ্দীপকের সিহাবের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রের সাদৃশ্য রয়েছে। কেননা, মোহাম্মদি বেগও সিরাজের পিতার কাছেই লালিত-পালিত হয়ে অর্থলোভে সিরাজকে হত্যা করে। উল্লেখ্য, এখানে সিহাব এবং মোহাম্মদি বেগ দুজনেই কৃতঘ্ন এবং অর্থলোভী।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · MCQ